|

Advertisement
×

৭ নন-লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিকে ইন্স্যুরেন্স এক্সিলেন্ট অ্যাওয়ার্ড দেবে আইডিআরএ

মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬   প্রিন্ট   ২৩৮ বার পঠিত

৭ নন-লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিকে ইন্স্যুরেন্স এক্সিলেন্ট অ্যাওয়ার্ড দেবে আইডিআরএ

দেশের সাধারণ বীমা খাতের সরকারি ও বেসরকারি ৭ কোম্পানিকে ‘ইন্স্যুরেন্স এক্সিলেন্ট অ্যাওয়ার্ড’দেবে নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।

বীমা খাতে ইতিবাচক ভাবমূর্তি প্রতিষ্ঠা, জনসাধারণের আস্থা ফিরিয়ে আনা এবং ভালো কোম্পানিগুলোর কাজের মূল্যায়নের লক্ষ্যে এই অ্যাওয়ার্ড প্রবর্তন করা হয়েছে বলে আইডিআরএ জানিয়েছে।

সংস্থাটি বলছে, লাইফ ও নন লাইফ বীমা কোম্পানিগুলোর মধ্য থেকে সার্বিক সুশাসন পর্যালোচনাক্রমে বিভিন্ন সূচকে অসাধারণ পাফর্মেন্স করায় মোট ১৩ টি কোম্পানিকে এবার এই অ্যাওয়ার্ড দেয়া হচ্ছে।
এর মধ্যে নন-লাইফ ইন্স্যুরেন্স খাতের ৭টি এবং লাইফ ইন্স্যুরেন্স খাতের ৬টি কোম্পানি রয়েছে।

এরমধ্যে নন-লাইফ বীমা খাতে প্রথম স্থান অর্জন করেছে প্রগতি ইন্সুরেন্স লিমিটেড। দ্বিতীয় স্থানে রয়েছে সাধারণ বীমা কর্পোরেশন। তৃতীয় স্থানে রিলায়েন্স ইন্স্যুরেন্স পিএলসি এবং চতুর্থ স্থানে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স পিএলসি। পঞ্চম স্থানে যৌথভাবে ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স পিএলসি, সেনা ইন্স্যুরেন্স পিএলসি ও এছাড়া ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানিকে এই অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত করা হয়েছে।

লাইফ বীমা খাতে প্রথম স্থান অর্জন করেছে আমেরিকান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (মেটলাইফ)। দ্বিতীয় স্থানে রয়েছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি। তৃতীয় স্থানে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, চতুর্থ স্থানে জীবন বীমা কর্পোরেশন এবং পঞ্চম স্থানে যৌথভাবে নির্বাচিত হয়েছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি ও গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।

রোববার (১৮ জানুয়ারি) আইডিআরএর নির্বাহী পরিচালক (নন-লাইফ) মনিরা বেগম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিটি সংশ্লিষ্ট বীমা কোম্পানিগুলোর প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আইডিআরএর ১৯২তম সভায় এই অ্যাওয়ার্ড প্রবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়।

Facebook Comments Box
বিষয় :

Posted ০৬:৩৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com