বুধবার ৩ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

৮১৬ কোটি আত্মসাত: ফারইস্ট লাইফের সাবেক সিইও হেমায়েত উল্লাহ কারাগারে

শনিবার, ২২ নভেম্বর ২০২৫   প্রিন্ট   ৪১২ বার পঠিত

৮১৬ কোটি আত্মসাত: ফারইস্ট লাইফের সাবেক সিইও হেমায়েত উল্লাহ কারাগারে

৮১৬ কোটি টাকা আত্মসাতের মামলায় গ্রেফতারের পর ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সাবেক মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) হেমায়েত উল্লাহকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার (১৯ নভেম্বর) তাকে সিএমএম আদালতে হাজির করলে বিচারক তার জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের আদেশ দেন।

এর আগে মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে রাজধানীর বনানী এলাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ তাকে গ্রেফতার করে।

আদালত সূত্র জানায়, দায়িত্ব পালনকালে হেমায়েত উল্লাহ কোম্পানির সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম ও সাবেক পরিচালক এম এ খালেকের সঙ্গে যোগসাজশে ব্যাপক দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেন। এ ঘটনায় ফারইস্ট ইসলামী লাইফের আইন কর্মকর্তা মো. জসিম উদ্দিন ২০২২ সালের সেপ্টেম্বরে শাহবাগ থানায় ৮১৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করেন। মামলাটি বর্তমানে ডিএমপির ডিবি তদন্ত করছে।

ডিবি সূত্র জানায়, গ্রেফতারের পর আদালতে অভিযুক্ত হেমায়েত উল্লাহ ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তিনি মামলার এজাহারভুক্ত আসামি। ২০২২ সালের ১৯ সেপ্টেম্বর একই মামলায় তিনি একবার গ্রেফতার হয়েছিলেন।

ফারইস্ট ইসলামী লাইফের বিশেষ নিরীক্ষা প্রতিবেদনে দেখা যায়, কোম্পানিটি থেকে মোট ২ হাজার ৩৬৭ কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে এবং আরও ৪৩২ কোটি টাকার অনিয়ম শনাক্ত হয়েছে। এসব দুর্নীতির সঙ্গে কোম্পানির সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম, পরিচালক এম এ খালেক এবং সিইও হেমায়েত উল্লাহসহ কয়েকজন শীর্ষ কর্মকর্তা জড়িত ছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ রয়েছে।

হেমায়েত উল্লাহ ২০১১ থেকে ২০২১ সালের ১৫ সেপ্টেম্বর পর্যন্ত কোম্পানিতে ঊর্ধ্বতন কর্মকর্তা ও সিইও হিসেবে দায়িত্ব পালন করেন। দায়িত্বকালীন সময়ে বীমা আইন, ২০১০ এবং সংশ্লিষ্ট বিধিবিধান অনুযায়ী কোম্পানি পরিচালনার বাধ্যবাধকতা থাকলেও তার সময়ে ব্যাপক অনিয়ম সংঘটিত হয়।

এ ছাড়া তার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, সেই সম্পদ ভোগদখল এবং মিথ্যা তথ্য দিয়ে সম্পদ বিবরণী দাখিলের অভিযোগে দুদক পৃথক মামলা করেছে। তার বিদেশযাত্রায়ও নিষেধাজ্ঞা জারি রয়েছে।

 

Facebook Comments Box

Posted ০৪:৩২ অপরাহ্ণ | শনিবার, ২২ নভেম্বর ২০২৫

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com