নিজস্ব প্রতিবেদক
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ প্রিন্ট ২৫ বার পঠিত
ইসলামী ব্যাংক ও ইসলামী ফাইন্যান্স কোম্পানির ইসলামিক ফাইন্যান্সিয়াল লেনদেনসংক্রান্ত তথ্য সংগ্রহ ও রিপোর্টিংয়ের ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনায় তথ্য দাখিলের জন্য সংশোধিত ও পুনর্গঠিত ডাটা টেমপ্লেট ব্যবহারের পাশাপাশি মাসিক তথ্য জমা দেওয়ার সময়সীমাও নির্ধারণ করে দেওয়া হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বিভাগের ইসলামিক ব্যাংকিং ও ফাইন্যান্সিয়াল ডেটাবেজ ইউনিট থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।
নির্দেশনার আওতায় দেশের সব ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংকের শাখা ও উইন্ডো, প্রচলিত ধারার ব্যাংকের ইসলামিক ব্যাংকিং শাখা ও উইন্ডো এবং ইসলামী ফাইন্যান্স কোম্পানির শাখা ও উইন্ডোকে রাখা হয়েছে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ইসলামী ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানিগুলো থেকে মাসিক ভিত্তিতে সংগৃহীত ইসলামিক ফাইন্যান্সিয়াল লেনদেনসংক্রান্ত তথ্য রিপোর্টিংয়ের জন্য নতুন একটি গাইডলাইন প্রস্তুত করা হয়েছে। এ গাইডলাইনে ব্যবহৃত তথ্য-উপাত্তের ডাটা টেমপ্লেটে প্রয়োজন অনুযায়ী সংযোজন, বিয়োজন, পরিবর্ধন ও পুনর্গঠন করা হয়েছে।
নতুন গাইডলাইন অনুযায়ী, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে প্রতি মাসের ইসলামিক ফাইন্যান্সিয়াল লেনদেনের তথ্য পরবর্তী মাসের ১৫ তারিখের মধ্যে নির্ধারিত নিয়মে বাংলাদেশ ব্যাংকে দাখিল করতে হবে।
তিন মাস পুরোনো ও নতুন—দুই টেমপ্লেটেই তথ্য:
নতুন নির্দেশনায় চলতি বছরের সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর মাসের তথ্য দাখিলের ক্ষেত্রে বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। এ তিন মাসের তথ্য পুরোনো ডাটা টেমপ্লেটের পাশাপাশি নতুন গাইডলাইনসংবলিত ডাটা টেমপ্লেটেও জমা দিতে হবে।
অর্থাৎ, সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত তিন মাস সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে একই তথ্য দুই ধরনের টেমপ্লেটে বাংলাদেশ ব্যাংকের কাছে দাখিল করতে হবে।
তবে ডিসেম্বর মাসের তথ্য থেকে এ পদ্ধতিতে পরিবর্তন আসবে। ডিসেম্বর এবং পরবর্তী সব মাসের ইসলামিক ফাইন্যান্সিয়াল লেনদেনসংক্রান্ত তথ্য শুধু নতুন গাইডলাইন অনুযায়ী প্রস্তুত করা ডাটা টেমপ্লেটে জমা দিতে হবে।
নির্ধারিত ফাইলের মাধ্যমে তথ্য দাখিল:
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় তথ্য দাখিলের জন্য নির্দিষ্ট ফাইলের নাম ও কাঠামোও উল্লেখ করা হয়েছে।
ইসলামী ব্যাংকের শাখা ও উইন্ডোগুলোকে ঝঞউথওইঋউথসড়হঃয হধসবথইধহশঈড়ফব নামের ফাইলের মাধ্যমে ইসলামিক ফাইন্যান্সিয়াল লেনদেনসংক্রান্ত তথ্য জমা দিতে হবে। অন্যদিকে ইসলামী ফাইন্যান্স কোম্পানির শাখা ও উইন্ডোগুলোকে ঝঞউথওইঋউথসড়হঃযহধসবথঋরহঈড়সঈড়ফব নামের ফাইল ব্যবহার করতে হবে।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, নতুন এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে এবং সংশ্লিষ্ট সব ইসলামী ব্যাংক, প্রচলিত ধারার ব্যাংকের ইসলামিক ব্যাংকিং কার্যক্রম এবং ইসলামী ফাইন্যান্স কোম্পানির জন্য তা প্রযোজ্য হবে।
নতুন ব্যবস্থার মাধ্যমে ইসলামিক ব্যাংকিং ও ইসলামিক ফাইন্যান্সিয়াল লেনদেনের মাসিক তথ্য সংগ্রহ ও উপস্থাপনে আরও অভিন্ন কাঠামো তৈরি হবে বলে মনে করা হচ্ছে। সংশোধিত ডাটা টেমপ্লেটে তথ্যের সংযোজন, বিয়োজন ও পুনর্গঠনের ফলে বিভিন্ন ধরনের ইসলামিক আর্থিক লেনদেনের তথ্য আরও কাঠামোবদ্ধভাবে বাংলাদেশ ব্যাংকের কাছে উপস্থাপনের সুযোগ তৈরি হবে।
এর ফলে ইসলামিক ব্যাংকিং ও ফাইন্যান্স কোম্পানিগুলোর লেনদেনসংক্রান্ত তথ্য কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যানভিত্তিক পর্যবেক্ষণ ও বিশ্লেষণে আরও সুশৃঙ্খলভাবে ব্যবহারের সুযোগ তৈরি হবে।
Posted ০৭:৪৯ অপরাহ্ণ | রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com