|

Advertisement
×

গ্রাহকদের জন্য এবি ব্যাংকের নতুন উদ্যোগ ‘এবি সেঞ্চুরি’

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬   প্রিন্ট   ৫০ বার পঠিত

গ্রাহকদের জন্য এবি ব্যাংকের নতুন উদ্যোগ ‘এবি সেঞ্চুরি’

গ্রাহকদের জন্য নতুন আমানত পণ্য ‘এবি সেঞ্চুরি’ চালু করেছে এবি ব্যাংক পিএলসি। ‘শতকেই সমৃদ্ধি’ প্রতিপাদ্যকে সামনে রেখে চালু করা এ পণ্যে মাত্র ১০০ দিনে আকর্ষণীয় মুনাফা ও সর্বোচ্চ রিটার্নের সুযোগ থাকছে বলে জানিয়েছে ব্যাংকটি।

সম্প্রতি চট্টগ্রাম নগরীর সদ্য স্থানান্তরিত দেওয়ানহাট শাখায় পণ্যটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন আমানত পণ্যটির উদ্বোধন করেন চট্টগ্রাম পোর্ট ইউজার্স ফোরামের চেয়ারম্যান ও চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এবি ব্যাংকের ভাইস চেয়ারম্যান ফিরোজ আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক আদিল চৌধুরী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জেড এম বাবর খান এবং উপব্যবস্থাপনা পরিচালক ইফতেখার এনাম আওয়াল। এ ছাড়া ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অনুষ্ঠানে অংশ নেন।

নতুন এ পণ্যের মাধ্যমে স্বল্পমেয়াদি আমানতে গ্রাহকদের আগ্রহ বাড়বে এবং তাঁদের সঞ্চয়ের বিপরীতে আকর্ষণীয় মুনাফা অর্জনের সুযোগ তৈরি হবে বলে আশা করছে এবি ব্যাংক।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ১২:০৫ অপরাহ্ণ | বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com