|

Advertisement
×

মার্কিন নির্বাচনে ইতিহাস গড়লেন ২৭ বছর বয়সী নাবিলা

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬   প্রিন্ট   ৩২ বার পঠিত

মার্কিন নির্বাচনে ইতিহাস গড়লেন ২৭ বছর বয়সী নাবিলা

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ইলিনয় অঙ্গরাজ্যের সিনেটে জয় পেয়েছেন ভারতীয় বংশোদ্ভূত ২৭ বছর বয়সী ডেমোক্র্যাট প্রার্থী নাবিলা সৈয়দ। মঙ্গলবার (৩ নভেম্বর) অনুষ্ঠিত নির্বাচনে তিনি রিপাবলিকান প্রার্থী ও বর্তমান সিনেটর ডার্বি হিলসকে পরাজিত করেন।

নাবিলার বাবা-মা ১৯৮০-এর দশকে ভারতের হায়দরাবাদ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসী হন। ইলিনয়ের পালাটাইন শহরে জন্ম ও বেড়ে ওঠা নাবিলা ২০২২ সালে মাত্র ২৩ বছর বয়সে নির্বাচনে অংশ নিয়ে অঙ্গরাজ্যের প্রতিনিধি পরিষদের সদস্য নির্বাচিত হন। ২০২৪ সালের নির্বাচনেও তিনি আসনটি ধরে রাখেন। এবার সিনেট নির্বাচনে জয় পেলেন তিনি।

নির্বাচনি প্রচারে জীবনযাত্রার ব্যয়, স্বাস্থ্যসেবা এবং ডেটা সেন্টারের ক্রমবর্ধমান সংখ্যা গুরুত্ব পায়। নির্বাচনে প্রার্থীদের প্রচার তহবিলে মোট ৬৫ লাখ ডলার অনুদান জমা পড়ে।

এদিকে ডেমোক্র্যাটদের নির্বাচনি সাফল্যের মধ্যে আরও কয়েকজন ভারতীয় বংশোদ্ভূত প্রার্থী জয় পেয়েছেন। ভার্জিনিয়া থেকে কংগ্রেস সদস্য সুহাস সুব্রামানিয়াম পুনর্নির্বাচিত হয়েছেন। ফ্লোরিডায় জয় পেয়েছেন পিয়া দান্ডিয়া। মেরিল্যান্ডের লেফটেন্যান্ট গভর্নর অরুণা মিলারও পুনর্নির্বাচিত হয়েছেন। তাঁর জন্ম ভারতের হায়দরাবাদে।

অন্যদিকে, ওহাইওতে গভর্নর নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের সমর্থন পাওয়া রিপাবলিকান প্রার্থী বিবেক রামাস্বামী ডেমোক্র্যাট প্রার্থী অ্যামি অ্যাক্টনের কাছে পরাজিত হয়েছেন।

২০২২ সালে এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে নাবিলা বলেছিলেন, তাঁর বাবা-মায়ের ত্যাগের কারণেই যুক্তরাষ্ট্রে রাজনৈতিক নেতৃত্বে আসার সুযোগ পেয়েছেন তিনি।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৮:৪২ অপরাহ্ণ | বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com