|

Advertisement
×

গঙ্গা চুক্তি নবায়নে ভারতকে চিঠি দিয়েছে বাংলাদেশ

রবিবার, ২৯ নভেম্বর ২০২৬   প্রিন্ট   ২৬ বার পঠিত

গঙ্গা চুক্তি নবায়নে ভারতকে চিঠি দিয়েছে বাংলাদেশ

আগামী ১২ ডিসেম্বর মেয়াদ শেষ হতে যাওয়া গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নের বিষয়ে ভারতকে চিঠি দিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এ তথ্য জানিয়েছেন।

রোববার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, বিদ্যমান গঙ্গা পানি বণ্টন চুক্তি নতুন করে করার পরিবর্তে সেটিই নবায়ন করতে চায় বাংলাদেশ। এ বিষয়ে আলোচনায় বসতে ঢাকা প্রস্তুত রয়েছে।

শামা ওবায়েদ বলেন, গঙ্গার পানি বণ্টন চুক্তি বাংলাদেশ ও ভারত উভয় দেশের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিবেশী দেশ হিসেবে ভারত বিষয়টির গুরুত্ব ভালোভাবেই উপলব্ধি করে বলে বাংলাদেশ মনে করে।

তিনি বলেন, “আমরা আশা করব, ভারত রাজনৈতিক ও কূটনৈতিকভাবে আমাদের চিঠির জবাব দেবে। পাশাপাশি প্রয়োজনীয় আলোচনার জন্য দুই দেশ আলোচনার টেবিলে বসতে পারবে।”

বিদ্যমান চুক্তি নবায়ন করা হবে, নাকি নতুন চুক্তি করা হবে, এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আলোচনায় বসার আগে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই। দুই পক্ষের আলোচনার মাধ্যমেই বিষয়টি নির্ধারিত হবে।

তবে বাংলাদেশের অবস্থান তুলে ধরে তিনি বলেন, ঢাকা বিদ্যমান চুক্তিটিই নবায়ন করতে চায়। নতুন চুক্তির বিষয়টি আপাতত বিবেচনায় নেই।

শামা ওবায়েদ আরও বলেন, বাংলাদেশ ইতিমধ্যে ভারতকে চিঠি দিয়েছে। এখন আলোচনায় বসার বিষয়ে ভারতের ইতিবাচক সাড়ার অপেক্ষায় রয়েছে ঢাকা।

তিনি আশা প্রকাশ করেন, যথাসময়ে দুই দেশের প্রধানমন্ত্রীর বৈঠকে অমীমাংসিত বিষয়গুলো নিয়ে আলোচনা এবং সমাধানের পথ বের হবে।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৮:৫১ অপরাহ্ণ | রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com