বিবিএনিউজ.নেট
শনিবার, ২৫ মে ২০১৯ প্রিন্ট ৭৩৪ বার পঠিত
দেশের দুই স্টক এক্সচেঞ্জে ২১ মে রানার অটোমোবাইলস লিমিটেডের শেয়ার লেনদেন শুরু হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শুরুর আগে কোম্পানিটি ডিএসইর সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করে।
রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান, ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক কেএএম মাজেদুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন রানারের বিদেশী প্রাইভেট ইকুইটি বিনিয়োগকারী কোম্পানি ব্রামার ফ্রন্টিয়ার পিই টু (মরিশাস) লিমিটেডের মনোনীত পরিচালক খালিদ শহিদুল কাদির ও মোয়াল্লেম এ চৌধুরী।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পুঁজিবাজারে দেশের প্রথম মোটরসাইকেল রফতানিকারক রানার অটোমোবাইলসের তালিকাভুক্তি অত্যন্ত উৎসাহব্যঞ্জক একটি ঘটনা। পুঁজিবাজারকে শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে এ তালিকাভুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তারা আশা করেন।
Posted ১২:০৭ অপরাহ্ণ | শনিবার, ২৫ মে ২০১৯
bankbimaarthonity.com | Sajeed
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com