Ad
x

প্রয়াত আইন বিশেষজ্ঞ ড. এম জহিরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী

বৃহস্পতিবার, ১১ জুলাই ২০১৯   প্রিন্ট   ৬৫০ বার পঠিত

প্রয়াত আইন বিশেষজ্ঞ ড. এম জহিরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী

আজ ১১ জুলাই প্রয়াত বিশিষ্ট আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ ড. এম জহিরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী ।

ড. এম জহির – বাংলাদেশের অন্যতম বিশিষ্ট আইনজীবী, শিক্ষক, সংবিধান বিশেষজ্ঞ ও কোম্পানি আইন বিষয়ে বিশেষভাবে দক্ষ। আশির দশকে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হয়ে টানা বিশ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোম্পানি আইন বিষয়ে অধ্যাপনা করেন।

ড. এম জহিরের জন্ম ১৯৩৯ সালে কলকাতার ভবানীপুরে। পিতা মুহাম্মদ আসির পাকিস্তান আমলে ঢাকা হাইকোর্টের বিচারপতি ছিলেন। এম. জহির ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে বি.এ, এম.এ এবং এলএলবি ডিগ্রি অর্জন করেন। ১৯৬২ সালে তালিকাভুক্ত হন ঢাকা হাইকোর্টের আইনজীবী হিসেবে। ১৯৬৬ সালে পিএইচ-ডি করতে লন্ডনে যান এবং লন্ডন ইউনিভার্সিটি থেকে কোম্পানি আইন বিষয়ে ডক্টরেট হন। ১৯৭৮ সালে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী হিসেবে যোগ দেন। এর আগে এক বছর ড. জহির অস্ট্রেলিয়ান অ্যাটর্নি জেনারেল অফিসের কাজ করেন। কোনো রাজনৈতিক দলের পক্ষ না নিয়ে দেশের বিভিন্ন সংকটকালীন সময়ে সম্পূর্ণ নিরপেক্ষভাবে তিনি তাঁর মতামত ব্যক্ত করেছেন। সংবিধানের খুঁটিনাটি নানা বিষয়ে তাঁর ছিল অগাধ পাণ্ডিত্য। বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিলেন এম. জহির। আহসানিয়া মিশনের সাথে তাঁর সম্পৃক্ততা ছিল।

প্রতিভাবান এই আইনজীবী ব্যক্তিজীবনে ছিলেন সংস্কৃতিমনা। গান ছিল তাঁর অবসরের সঙ্গী। চমৎকার পিয়ানো বাজাতেন। টেনিস খেলায়ও পারদর্শী ছিলেন। তাঁর ভাষায়, গিটার আমার প্রথম ভালোবাসা।
পৃথিবীর সব কাজ থেকে যখন আমি বিচ্ছিন্ন থাকি তখন গানই আমার প্রাণ হয়ে ওঠে। ক্যান্সারে আক্রান্ত হয়ে ২০১৩ সালের ১১ জুলাই প্রয়াত হন আইনজীবী ড. এম জহির।

 

Facebook Comments Box

Posted ০৯:৪১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১১ জুলাই ২০১৯

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com