Ad
x

বীমা প্রতিষ্ঠানের সিইওদের ব্যক্তিগত ছুটি নিয়ে আইডিআরএ কঠোর নির্দেশনা

বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০১৯   প্রিন্ট   ৬১৯ বার পঠিত

বীমা প্রতিষ্ঠানের সিইওদের ব্যক্তিগত ছুটি নিয়ে আইডিআরএ কঠোর নির্দেশনা

বীমা প্রতিষ্ঠানের সিইওদের ব্যক্তিগত ছুটি নিয়ে কঠোর আইডিআরএ। গত ২১ জুলাই বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রন কর্তৃপক্ষের ১৮৪নং স্মারকে চেয়ারম্যান মো. শফিকুর রহমান পাটোয়ারী স্বাক্ষরিত একটি চিঠিতে সকল লাইফ/নন লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিকে এই নির্দেশনা প্রদান করেন।

আইডিআরএ সূত্রে জানা যায়, বীমাপ্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক-মুখ্য নির্বাহী কর্মকর্তা ব্যক্তিগত প্রয়োজনে ছুটিতে গেলে (দেশে/বিদেশে) তিনি কতদিন কোথায় ছুটিতে থাকবেন এবং তার অবর্তমানে কে দায়িত্ব পালন করবেন তা উল্লেখপূর্বক মুখ্য নির্বাহী কর্মকর্তা ছুটিতে যাওয়ার পূর্বেই কর্তৃপক্ষকে অবহিত করতে হবে।

একই সাথে ২০১৪ সালের ৫ মে আইডিআরএর ইস্যুকৃত সার্কুলার বাতিল করা হয়েছে।

Facebook Comments Box

Posted ০৪:১৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০১৯

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com