বিবিএনিউজ.নেট
সোমবার, ২৯ জুলাই ২০১৯ প্রিন্ট ৫১১ বার পঠিত
ঢাকাস্থ সেগুন বাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে সম্প্রতি শরীয়তপুর জেলা শিক্ষা ট্রাস্ট কর্তৃক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় জিপিএ-৫ (গোল্ডেন) প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এমপি। শরীয়তপুর জেলা শিক্ষা ট্রাস্টের চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ধর্ম বিষয়ক সচিব মো. আনিসুর রহমান, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মো. কামাল উদ্দিন তালুকদার, ট্রাস্টের মহাসচিব ও পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বিএম ইউসুফ আলী, অধ্যাপক ডা. হেদায়েতুল ইসলাম, মো. আজিজুল হক মলিক, আনিস উদ্দিন মিয়া, আবদুল আউয়াল হাওলাদার, বিএম শওকত আলী প্রমুখ।
সভা পরিচালনা করেন মো. আবুল বাসার মিয়া ও অধ্যাপক মো. ওয়াজেদ কামাল। সভায় জিপিএ-৫ প্রাপ্ত ছাত্রছাত্রীদের প্রত্যেককে নগদ ১০ হাজার টাকা, সনদপত্র ও বই প্রদান করা হয়।
Posted ০৪:০০ অপরাহ্ণ | সোমবার, ২৯ জুলাই ২০১৯
bankbimaarthonity.com | Sajeed
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com