Ad
x

একেএম রহমতউল্লাহ পাইওনিয়ার ইন্স্যুরেন্সের চেয়ারম্যান পুনর্নির্বাচিত

মঙ্গলবার, ৩০ জুলাই ২০১৯   প্রিন্ট   ৭৫৭ বার পঠিত

একেএম রহমতউল্লাহ পাইওনিয়ার ইন্স্যুরেন্সের চেয়ারম্যান পুনর্নির্বাচিত

পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন একেএম রহমতউল্লাহ এমপি। সম্প্রতি কোম্পানির ২১৪তম বোর্ড সভায় এ নির্বাচন করা হয়।

একেএম রহমতউল্লাহ বর্তমান জাতীয় সংসদের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান। এফবি ফুটওয়্যার লিমিটেড, ফুডবেড ফুটওয়্যার লিমিটেড, নভো সুজ (বিডি) লিমিটেড, কিয়ান ফেং টেক্সটাইল টেকনোলজি কোং লিমিটেডের চেয়ারম্যান এবং বাংলাদেশের বৃহত্তম চামড়া প্রক্রিয়াজাতকরণ ও রফতানিকারক শিল্পপ্রতিষ্ঠান এপেক্স ট্যানারি লিমিটেড, এপেক্স প্রপার্টি ডেভেলপমেন্ট লিমিটেড এবং ডাইচিপেক্স টেক্সটাইল মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তিনি। তিনি ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভাপতি।

Facebook Comments Box

Posted ০২:১৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ৩০ জুলাই ২০১৯

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com