|

Advertisement
×

জনতা ব্যাংকের চেয়ারম্যান হলেন জামালউদ্দিন

বুধবার, ২১ আগস্ট ২০১৯   প্রিন্ট   ৭১৭ বার পঠিত

জনতা ব্যাংকের চেয়ারম্যান হলেন জামালউদ্দিন

রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের চেয়ারম্যান হিসাবে নিয়োগ পেয়েছেন অর্থনীতিবিদ ও বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক ড. জামালউদ্দিন আহমেদ এফসিএ।

মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব মোহাম্মদ আবদুল আওয়ালের সই করা চিঠিতে তাকে নিয়োগ দেয়ার কথা বলা হয়েছে।

চিঠিতে বলা হয়, জনতা ব্যাংকের চেয়ারম্যান হিসেবে ড. জামালউদ্দিন আহমেদকেও আগামী তিন বছরের জন্য নিয়োগ দেয়া হলো।

জানা গেছে, জামালউদ্দিন আহমেদ বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এ চিঠি পাওয়ার পর তিনি পরিচালনা পর্ষদের পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন। আগামী দুয়েকদিনের মধ্যে ব্যাংকটিতে তিনি যোগদান করবেন।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ১২:৩৭ অপরাহ্ণ | বুধবার, ২১ আগস্ট ২০১৯

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com