রবিবার ২৬ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

রিং সাইন টেক্সটাইলের আইপিও আবেদন শুরু কাল

বিবিএনিউজ.নেট

শনিবার, ২৪ আগস্ট ২০১৯   প্রিন্ট   ৫৬৯ বার পঠিত

রিং সাইন টেক্সটাইলের আইপিও আবেদন শুরু কাল

প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের অপেক্ষায় রয়েছে বস্ত্র খাতের কোম্পানি রিং সাইন টেক্সটাইল লিমিটেড। অপেক্ষা শেষে আগামীকাল রোববার আইপিও আবেদন শুরু হবে কোম্পানিটির। এই আবেদন চলবে ৯ সেপ্টেম্বর পর্যন্ত।

জানা গেছে, এর আগে গত ১২ মার্চ বিএসইসির ৬৭৯তম কমিশন সভায় এ কোম্পানির আইপিও অনুমোদন দেয় পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

৩০ জুন ২০১৮ সালের হিসাব বছর অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ১ টাকা ৯৯ পয়সা আর ওয়েটেড এভারেজ অনুযায়ী ইপিএস হলো ১ টাকা ৮৬ পয়সা। একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২৩ টাকা ১৭ পয়সা।

প্রতিটি শেয়ার ১০ টাকা দরে ১৫ কোটি সাধারণ শেয়ার ছেড়ে আইপিওর মাধ্যমে পুঁজিবাজার থেকে ১৫০ কোটি টাকা পুঁজি উত্তোলন করবে কোম্পানিটি।

উত্তোলিত টাকা দিয়ে কোম্পানি ব্যবসা সম্প্রসারণ ও আইপিওর ব্যয় বাবদ খরচ করবে। কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে এএফসি ক্যাপিটাল লিমিটেড এবং সিএপিএম অ্যাডভাইজরি লিমিটেড।

Facebook Comments Box
×

Posted ১১:৩৯ পূর্বাহ্ণ | শনিবার, ২৪ আগস্ট ২০১৯

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০ 
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com