|

Advertisement
×

মিডল্যান্ড ব্যাংকের সঙ্গে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের চুক্তি সই

বৃহস্পতিবার, ২৯ আগস্ট ২০১৯   প্রিন্ট   ৭৯০ বার পঠিত

মিডল্যান্ড ব্যাংকের সঙ্গে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের চুক্তি সই

মিডল্যান্ড ব্যাংক এবং গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী, গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স মিডল্যান্ড ব্যাংকের এমডিবি পার্সোনাল লোন, অরক্ষিত এসএমই লোন এবং মাসিক সেভিংস স্কিম প্রোডাক্টসের ইন্স্যুরেন্স কাভারেজ প্রদান করবে।

বুধবার রাজধানীর গুলশানে অবস্থিত মিডল্যান্ড ব্যাংকের প্রধান কার্যালয়ের চুক্তি সই অনুষ্ঠিত হয়।

গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের পরিচালক মি. ডেভিড জেমস হাওয়ার্ড গ্রিফিতসের উপস্থিতিতে মিডল্যান্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আহসান-উজ জামান এবং গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এম এম মনিরুল আলম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মিডল্যান্ড ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাসুম, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব রিটেইল ডিস্ট্রিবিউশন্স মো. রিদওয়ানুল হক, ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ব্রাঞ্চ এসএমই অ্যান্ড রিটেইল বিজনেস ফয়সাল আহমেদ এবং গার্ডিয়ান লাইফের উপ ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাজ্জাদুল করিমসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৪:০৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৯ আগস্ট ২০১৯

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com