বিবিএনিউজ.নেট
মঙ্গলবার, ০৩ সেপ্টেম্বর ২০১৯ প্রিন্ট ৬৬৩ বার পঠিত
কালো টি-শার্ট পরে পায়ের উপর পা তুলে চেয়ারে বসে আছেন এক নারী। তার এক হাতে জ্বলন্ত সিগারেট অন্য হাতে ধরে আছেন ছোট্ট একটি কুকুর ছানাকে। চেয়ারে বসে মনের সুখে সিগারেট টানছেন তিনি। এই দৃশ্যটুকু খুব সাধারণই ছিল। এটা নিয়ে কারও অভিযোগেরও কোনো কারণ নেই। কিন্তু এরপরে তিনি যা করলেন তা রীতিমত বিভৎস।
সিগারেট টানতে টানতেই বাঁ-হাতে ঘাড় চেপে ধরে থাকা কুকুর ছানাটির চোখে সিগারেটের ছ্যাঁকা দিচ্ছিলেন তিনি। একবার নয় বেশ কয়েকবার এমনটা করলেন ওই নারী। একটু পর পর সিগারেট টানছেন আর কুকুর ছানাটির চোখে ছ্যাঁকা দিচ্ছেন। আর ব্যথায় লাফিয়ে উঠছে ছানাটি। কুকুরছানাটি যন্ত্রণায় ছটফট করলেও একেবারেই নির্বিকার ছিলেন ওই নারী, যেন কিছুই হয়নি।
২ মিনিট ১৯ সেকেন্ডের ওই ভিডিওটি সম্প্রতি ছড়িয়ে পড়ে দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু দেশের হোয়াটস অ্যাপ গ্রুপে। ওই ভিডিওটি নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে শেয়ার করেন এজিম লি নামের এক ব্যক্তি। তিনি ওই ভিডিও শেয়ার করে মালয়েশিয়ার পুলিশের কাছে ওই নারীকে গ্রেফতারের দাবি জানান। তারপরই ভাইরাল হয়ে যায় ভিডিওটি।
তবে ভিডিওটি কোথায় তোলা হয়েছে, আর ওই নারীর পরিচয় কী তা অবশ্য এখনও জানা সম্ভব হয়নি। তবে সিঙ্গাপুরের বেশ কয়েকজন দাবি করেছেন যে এটা সেখানকার ঘটনা। এমন পৈশাচিক আচরণের জন্য সামাজিক মাধ্যমে ওই নারীকে ধিক্কার জানিয়েছেন নেটিজেনরা।
Posted ০৩:৪৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৩ সেপ্টেম্বর ২০১৯
bankbimaarthonity.com | Sajeed
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com