Ad
x

রাষ্ট্রীয় কোষাগারে সাধারণ বীমার ৫০ কোটি টাকা

বুধবার, ১১ সেপ্টেম্বর ২০১৯   প্রিন্ট   ৮৭৯ বার পঠিত

রাষ্ট্রীয় কোষাগারে সাধারণ বীমার ৫০ কোটি টাকা

সরকারি কোষাগারে ৫০ কোটি টাকা দিল রাষ্ট্রায়ত্ত নন-লাইফ প্রতিষ্ঠান সাধারণ বীমা কর্পোরেশন। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের কাছে এই টাকার চেক হস্তান্তর করেছে কর্পোরেশনটি।

বুধবার রাজধানীর শেরেবাংলা নগরে অর্থমন্ত্রীর কার্যালয়ে এ চেক হস্তান্তর করা হয়। ২০১৮ সালের হিসাব থেকে লভ্যাংশ হিসেবে এই টাকা দিল প্রতিষ্ঠানটি।

তবে ৫০ কোটি টাকা লভ্যাংশে খুশি নন অর্থমন্ত্রী। তিনি সাধারণ বীমা কর্পোরেশনকে কমপক্ষে ১০০ কোটি টাকা লভ্যাংশ দিতে বলেছেন। সরকারের বড় বড় প্রকল্প এই বীমার আওতায় আসায় সাধারণ বীমা কর্পোরেশন কর্তৃপক্ষ বলেছেন, তারা আগামী বছর ১০০ কোটি টাকা লভ্যাংশ দিতে পারবেন।

২০১৭ সালের হিসাব থেকে লভ্যাংশ হিসেবে ৪০ কোটি টাকা দিয়েছিল সাধারণ বীমা কর্পোরেশন। এ সময় সাধারণ বীমা কর্পোরেশনের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার আহসান, পরিচালনা পর্ষদের সসদ্য ও কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাধারণ বীমা কর্পোরেশন সাম্প্রতিক সময়ে সরকারি মেগা প্রকল্প পদ্মা সেতু, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, মাতারবাড়ি পাওয়ার প্লান্ট, বঙ্গবন্ধু স্যাটেলাইট ইত্যাদির বীমা কভারেজ প্রদান করছে।

২০১৮ সালে কর্পোরেশন বীমা ও পুনঃবীমা খাতে মোট ৩৭৬ কোটি ৩৬ লাখ টাকা গ্রস বীমা দাবি পরিশোধ করেছে।

Facebook Comments Box

Posted ০৩:৫৩ অপরাহ্ণ | বুধবার, ১১ সেপ্টেম্বর ২০১৯

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com