সোমবার ৪ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

প্রিজম প্রকল্পের ডিজিটাল মার্কেটিং প্রশিক্ষণ শুরু

রবিবার, ১৩ অক্টোবর ২০১৯   প্রিন্ট   ৬৭২ বার পঠিত

প্রিজম প্রকল্পের ডিজিটাল মার্কেটিং প্রশিক্ষণ শুরু

এসএমই ফাউন্ডেশন ও ইউরোপিয়ান ইউনিয়নের প্রিজম প্রকল্প-টেকনিক্যাল অ্যাসিসটেন্স টু বিসিক’র আয়োজনে শনিবার বরিশালে শুরু হয় এসএমই পণ্যের জন্য ডিজিটাল মার্কেটিং শীর্ষক ৩ দিনব্যাপী এক প্রশিক্ষণ কোর্স। নগরীর বিএম কলেজ রোডের কম্পিউটার কাউন্সিলে এ প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়েছে।

এ প্রশিক্ষণে ২০ জন উদ্যোক্তাকে বিনামূল্যে ই-মার্কেটিং এবং ডিজিটাল মার্কেটিং প্রশিক্ষণ দেয়া হচ্ছে। যেসব উদ্যোক্তার ফেসবুক, অনলাইন এবং ওয়েবে এসএমই পণ্যের পেজ আছে, তাদের দক্ষতা বৃদ্ধি করে সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। মূলত ফেসবুক এবং অনলাইনের মাধ্যমে কিভাবে উদ্যোক্তারা পণ্য বিক্রি করবেন এবং প্রসার ঘটাবেন সে সম্পর্কে বিস্তারিত জানাতেই এ প্রশিক্ষণের আয়োজন। ইউরোপিয়ান ইউনিয়নের দক্ষ প্রশিক্ষকরা ৩ দিনব্যাপী এ কোর্স পরিচালনা করছেন।

এর আগে ঢাকা, ময়মনসিংহ ও ফরিদপুরে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। ৮টি বিভাগীয় ও জেলা শহরে ২০ জনকরে মোট ২শ জনক্ষুদ্র উদ্যোক্তাকে এ ই মার্কেটিং প্রশিক্ষণ দেবে প্রিজম প্রকল্প ও এসমএমই ফাউন্ডেশন।

Facebook Comments Box
×

Posted ০৩:২১ অপরাহ্ণ | রবিবার, ১৩ অক্টোবর ২০১৯

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com