বুধবার ১৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ড পেলো গার্ডিয়ান লাইফ

মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০১৯   প্রিন্ট   ৬৩৭ বার পঠিত

বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ড পেলো গার্ডিয়ান লাইফ

বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ড ২০১৯-এ ব্যাংকিং, ইনস্যুরেন্স অ্যান্ড ফিন্যান্স ক্যাটাগরিতে প্রথম রানারআপ হিসেবে স্বীকৃতি পেলো গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্স লিমিটেড।

১২ অক্টোবর রাজধানীর র‌্যাডিসন ওয়াটার গার্ডেনে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ইজিলাইফ অ্যাপের মাধ্যমে গার্ডিয়ান লাইফ এই স্বীকৃতি অর্জন করে। যা বাংলাদেশে প্রথম অ্যাপভিত্তিক ডিজিটাল লাইফ ইনস্যুরেন্স প্ল্যাটফর্ম।

বাংলাদেশের আইসিটি সেক্টরের সবচেয়ে বড় এই মঞ্চে ইনস্যুরেন্সটেক খাতে উদ্ভাবনী প্রোডাক্ট এবং চ্যানেল হিসেবে গুরুত্বপূর্ণ অবদান রেখে ইজিলাইফ এই সাফল্য অর্জন করে।

আরো পড়ুন : মিডল্যান্ড ব্যাংকের সঙ্গে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের চুক্তি সই

ইজিলাইফ অ্যাপ ব্যবহার করে কোনো মধ্যস্থতাকারী ছাড়াই অনলাইনে মাত্র ১৫ মিনিটেই পলিসি ক্রয় করা সম্ভব। বর্তমানে ইজিলাইফ অ্যাপ ইউজাররা টার্ম লাইফ ইনস্যুরেন্স এবং মান্থলি সেভিংস প্ল্যান উপভোগ করতে পারছে। তার পাশাপাশি ইজিলাইফে আছে ডিজিটাল লাইফ অফার, যার মাধ্যমে ইউজাররা বিভিন্ন লাইফস্টাইল ব্র্যান্ড এবং দেশখ্যাত হাসপাতালগুলোতে স্পেশাল ডিসকাউন্ট উপভোগ করতে পারবে। বেসিস আইসিটি অ্যাওয়ার্ডে জমাকৃত সর্বমোট ১১৭৫টি প্রোজেক্ট থেকে ইজিলাইফ এই গৌরবান্বিত অর্জনে ভূষিত হয়েছে।

আরো পড়ুন : গার্ডিয়ান লাইফের ডিজিটাল মিডিয়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

তথ্য যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি’র হাত থেকে গার্ডিয়ান লাইফের পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করেন ডিরেক্টর সাইদ আখতার হাসান উদ্দিন; মুখ্য পরিচালনা কর্মকর্তা শামীম আহমেদ; হেড অব মার্কেটিং রুবাইয়াৎ সালেহীন; হেড অব আইটি আবুল কালাম আজাদ এবং হেড অব ডিজিটাল ইয়াসিন আরাফাত।

আরো পড়ুন: গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্স ও এসডিএসে বীমাচুক্তি স্বাক্ষর

 

Facebook Comments Box

Posted ১০:৩১ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০১৯

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com