রবিবার ১৯ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

প্রশিক্ষণপ্রাপ্ত বেকার যুবকদের ঋণ দেবে কর্মসংস্থান ব্যাংক

বিবিএনিউজ.নেট

সোমবার, ০৯ ডিসেম্বর ২০১৯   প্রিন্ট   ৬৫৫ বার পঠিত

প্রশিক্ষণপ্রাপ্ত বেকার যুবকদের ঋণ দেবে কর্মসংস্থান ব্যাংক

সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (এসডিএফ) প্রশিক্ষণপ্রাপ্ত বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের জন্য সহজ শর্তে ঋণ দেবে কর্মসংস্থান ব্যাংক।

কর্মসংস্থান ব্যাংক থেকে সোমবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ জন্য রোববার এসডিএফ’র ঢাকার প্রধান কার্যালয়ে কর্মসংস্থান ব্যাংক ও সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। সমঝোতা স্মারকের মুখ্য উদ্দেশ্য হলো- এসডিএফ’র প্রশিক্ষণপ্রাপ্ত বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের জন্য ঋণ দেয়া।

ব্যাংকের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান কানিজ ফতেমার উপস্থিতিতে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং এসডিএফর ব্যবস্থাপনা পরিচালক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এসডিএফ’র চেয়ারম্যান এম আই চৌধুরী, ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল মান্নান এবং উপ-মহাব্যবস্থাপক এম এম মাহবুব আলমসহ অন্যান্যরা এতে উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
×

Posted ০২:৩০ অপরাহ্ণ | সোমবার, ০৯ ডিসেম্বর ২০১৯

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com