|

Advertisement
×

গাঁটছড়া বাঁধবেন নেহা

শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২০   প্রিন্ট   ৭৮৪ বার পঠিত

গাঁটছড়া বাঁধবেন নেহা

গত সপ্তাহে বিয়ে করেছেন ভারতের ছোট ও বড় পর্দার জনপ্রিয় তারকা মোনা সিং। এবার সাত পাঁকে বাঁধা পড়ছেন আরেক তারকা নেহা পেন্ডসে। প্রেমের পাঠ চুকিয়ে রাজস্থানের রাজপুত পরিবারের ছেলে শার্দুল সিং বায়াসের সঙ্গে আগামী ৫ জানুয়ারি গাঁটছড়া বাঁধতে চলেছেন তিনি।

গ্রহ পূজা দিয়ে এরই মধ্যে নেহা-বায়াসের বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। শুক্রবার (৩ জানুয়ারি) হবে সংগীত অনুষ্ঠান। এরপর আগামীকাল শনিবার মেহেদি ও রোববার ঐতিহ্যবাহী মারাঠি রীতিতে তাদের চার হাত এক হবে।

এদিকে সাত পাকে বাঁধা পড়ার আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রেমিকের সঙ্গে অন্তরঙ্গভাবে তোলা একটি ছবি শেয়ার করেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী নেহা পেন্ডসে আলোচনায় এসেছেন৷ ছবির ক্যাপশনে লেখেন, সিঙ্গেল লাইফের শেষ চুম্বন।

ছোট পর্দা ও বড় পর্দায় সমান তালে কাজ করছেন নেহা পেন্ডসে। তিনি হিন্দি, মারাঠি, তামিল, তেলেগু, মালালায়ম ভাষার সিনেমায় যেমন কাজ করেছেন, তেমনই ছোট পর্দায় ধারাবাহিক থেকে শুরু করে বিভিন্ন শো-ও সঞ্চালনা করছেন। বিগ বস ১২’র প্রতিযোগীও ছিলেন নেহা।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ১০:২০ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২০

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com