বিবিএনিউজ.নেট
বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২০ প্রিন্ট ৫৫৭ বার পঠিত
প্রতিষ্ঠার ৩৪ বছর পূর্তি উদযাপন করেছে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি। বুধবার প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে বর্ষ পূর্তির এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে কোম্পানির প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক ও উপদেষ্টা নাসির এ চৌধুরী এবং ব্যবস্থাপনা পরিচালক ও মূখ্য নির্বাহী কর্মকর্তা ফারজানা চৌধুরী উপস্থিত ছিলেন।
সুরক্ষিত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স অতিবাহিত করেছে ৩৪টি গৌরবময় বছর। এই সময়ে আর্থিক প্রতিবেদনের স্বচ্ছতা, কাঠামোগত প্রশাসন ও ব্যবস্থাপনা, পেশাদারিত্ব এবং উদ্ভাবনী কর্মকাণ্ডের মাধ্যমে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স অর্জন করেছে বহু স্বীকৃতি।
বাংলাদেশের প্রথম বীমা কোম্পানি হিসেবে পরপর ৬ বছর এএএ ক্রেডিট রেটিং এবং পরপর ৫ বছর আইসিএসবি স্বর্ণ পদক অর্জন করেছে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স। শ্রেষ্ঠত্বের ৩৪ বছরের যাত্রায় গ্রীন ডেল্টা পরিবার গ্রাহক এবং শুভানুধ্যায়ীদের কাছে কৃতজ্ঞ তাদের আস্থা রাখার জন্য।
প্রতিষ্ঠার ৩৪ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানির পরিচালনা কমিটির সদস্যবৃন্দ এবং কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
Posted ০১:৩৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২০
bankbimaarthonity.com | Sajeed
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com