Ad
x

বাবার সংগীতায়োজনে পার্থকন্যার কণ্ঠে রবীন্দ্রসংগীত

সোমবার, ০৬ জানুয়ারি ২০২০   প্রিন্ট   ৫০৯ বার পঠিত

বাবার সংগীতায়োজনে পার্থকন্যার কণ্ঠে রবীন্দ্রসংগীত

বাবার সংগীতায়োজনে রবীন্দ্রনাথের একটি গান প্রকাশ পেয়েছে ব্যান্ড তারকা পার্থ বড়ুয়ার মেয়ে রূপা বড়ুয়ার কণ্ঠে। গানের শিরোনাম ‘সকাতরে ওই কাঁদিছে সকলে’।

এ গান প্রসঙ্গে রূপা বড়ুয়া বলেন, ‘২০১৮ সালে গানটি গেয়েছিলাম। সেই সময় দাঁতের ব্যথার কারণে কোনো রকমে গানটিতে কণ্ঠ দিয়েছিলাম। ভেবেছিলাম বাবা পরবর্তীতে আবার আমার ভয়েস নেবেন। কিন্তু তা আর করেননি।

‘প্রথমবার রেকর্ড করা গানটি ছেড়ে দিলেন। তবে ভালো খবর হলো- ‌‌ ‘আমার জন্মদিন ২৯ ডিসেম্বর বাবা তার ইউটিউব চ্যানেলে গানটি উন্মুক্ত করেন। খরবটি শুনে বেশ আনন্দিত হয়েছি। এরই মধ্যে গানটির জন্য বেশ ভালো সাড়া পেয়েছি। সবার প্রতি কৃতজ্ঞতা।’

ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করেছেন রূপা বড়ুয়া। এরপর অস্ট্রেলিয়ার মেলবোর্নের আরএমআইটি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি নিয়েছেন তিনি।

Facebook Comments Box

Posted ১১:১৭ পূর্বাহ্ণ | সোমবার, ০৬ জানুয়ারি ২০২০

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com