|

Advertisement
×
বীমামেলা ২০১৯

গণমাধ্যমের সাথে আইডিআরএ’র সমন্বয়হীনতার অভিযোগ

বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২০   প্রিন্ট   ৭৫২ বার পঠিত

গণমাধ্যমের সাথে আইডিআরএ’র সমন্বয়হীনতার অভিযোগ

‘বীমা করুন, নিরাপদ থাকুন’ এই স্লোগানকে সামনে রেখে আগামী ২৪ ও ২৫ জানুয়ারি ‘বীমামেলা ২০১৯’ আয়োজন করতে যাচ্ছে বীমা নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ (ইড্রা)। বন্দরনগরী খুলনায় এবারের বীমা মেলাটি আয়োজনের পূর্বে ঢাকা, সিলেট ও চট্টগ্রামে আরো তিনটি মেলার আয়োজন করে ইড্রা। বীমা নিয়ন্ত্রক কর্তৃপক্ষের সদস্য গকুল চাঁদ দাসকে প্রধান করে ২৫ সদস্যের একটি উদযাপন কমিটিও গঠন করা হয়েছে। তবে অনুষ্ঠিতব্য এই মেলার আয়োজন নিয়ে গণমাধ্যমের সাথে কর্তৃপক্ষরে সমন্বয়হীনতার অভিযোগ উঠেছে। দুদিনব্যাপী আয়োজিত মেলা সম্পর্কে কিছুই জানানো হয়নি সাংবাদিকদের। মেলা উদ্বোধনের তিনদিন আগেও এ সম্পর্কে তেমন কিছুই জানতো না গণমাধ্যম।

সংশ্লষ্টি সূত্রে জানা যায়, মেলাটি খুলনার কোথায় অনুষ্ঠিত হবে এবং কে উদ্বোধন করবেন তার সিদ্ধান্ত হয় মাত্র ৮ দিন আগে। এ বিষয়ে ইড্রার গণমাধ্যম শাখার কর্মকর্তা তানিয়া আফরিনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এবারের বীমামেলা আয়োজন সম্পর্কে প্রেস কনফারেন্স করা হবে খুলনাতে। তাই গণমাধ্যমকে এখনও এ বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। রাজধানী ঢাকাকন্দ্রেকি গণমাধ্যম, বিশেষত অর্থনীতি খাত সংশ্লিষ্ট পত্রিকা ও অনলাইন পোর্টালগুলো কীভাবে সেখানে উপস্থিত থাকবে? এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘কমিটির সভাপতি স্যার এ নিয়ে ভালো বলতে পারবেন।’ পরে ইড্রার সদস্য ও মেলা আয়োজন কমিটির সভাপতি গোকুল চাঁদ দাসের সাথে কথা হয় প্রতিবেদকের। তাকে এত দেরীতে কেন গণমাধ্যমকে জানানো হলো, মেলা ব্যবস্থাপনার অগ্রগতি এবং গণমাধ্যমের জন্য আলাদা লাউঞ্জ করার বিষয়ে জানতে চাইলে স্পষ্টভাবে কোনো জবাব দেননি।
অবশেষে সমালোচনার বিষয়টি অনুধাবন করে গত ২২ জানুয়ারি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কার্যালয়ে তড়িঘড়ি প্রেস কনফারেন্স করা হয়। কিন্তু গণমাধ্যমের সাথে সমন্বয়হীনতার অভাবে প্রায় সাংবাদিকহীন সংবাদ সম্মেলনে পরিণত হয়। দেশের প্রথম স্তরের কোনো পত্রিকা বা স্যাটেলাইট চ্যানেল উপস্থিত ছিল না সেই সম্মেলনে। অথচ কর্তৃপক্ষের কার্যালয় উদ্বোধনের পর সেখানে ছিল গণমাধ্যমকর্মীদের সরব উপস্থিতি। এ থেকেই বুঝা যায়, ইড্রা ও গণমাধ্যমের মাঝে কতটা দূরত্বের সৃষ্টি হয়েছে।

খুলনায় প্রেস কনফারেন্সের কথা বলে কেন দুদিন আগে ঢাকায় সংবাদ সম্মেলন করা হলো এ নিয়ে যথাযথ উত্তর দিতে পারেননি কর্মকর্তারা। এ ধরনের দ্বিধান্বিত কার্যক্রমের প্রভাব যদি মেলার ওপর পড়ে। তবে তা সার্বিকভাবে এই খাতের জন্যই ক্ষতিকর হবে। কারণ মেলার অব্যবস্থাপনার বিষয়টি যদি জনসাধারণের নজরে আসে তবে তা হবে বীমা সেক্টরের জন্য লজ্জাকর- এমনটাই অভিমত বীমা সংশ্লিষ্টদের।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০১:৫৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২০

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com