বিবিএনিউজ.নেট
শনিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২০ প্রিন্ট ৫১৯ বার পঠিত
প্রতি বছরের ধারাবাহিকতায় শুরু হচ্ছে উচ্চাঙ্গ সংগীতের মহাযজ্ঞের আসর ৭ম ‘বাংলা খেয়াল উৎসব ২০২০’। আজ শনিবার বিকেল ৫টা থেকে শুরু হচ্ছে এ উৎসব। আয়োজনে চ্যানেল আই।
ওইদিন বিকেল ৫টা থেকে উৎসব শুরু হয়ে একটানা চলবে রোববার সকাল ৯টা পর্যন্ত। এ প্রসঙ্গে বাংলা খেয়াল উৎসবের অন্যতম উদ্যোক্তা, সংগীতজ্ঞ ও সংস্কৃতি কেন্দ্রের চেয়ারম্যান আজাদ রহমান বলেন, সংস্কৃতির পরিশীলন হয় উচ্চাঙ্গ সংগীতের মাধ্যমে। সংগীতের এ মাধ্যমটির প্রসারে নিরলস কাজ করছে চ্যানেল আই। আগে খেয়াল শোনার মানুষ ছিল না। কিন্তু চ্যানেলটির এ উদ্যোগের ফলে বাংলা খেয়ালের প্রতি মানুষের আগ্রহ বাড়ছে।
উৎসবে করিম শাহাবুদ্দিন, ড. হারুনুর রশীদ, নাশিদ কামাল, শাহীন সামাদ, ইন্দ্রমোহন রাজবংশী, ফেরদৌস আরা, রেজওয়ানা চৌধুরী বন্যা’র মতো সংগীত ব্যক্তিত্বদের সঙ্গে অংশ নেবেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিভিন্ন বয়সী শিল্পীরা।
২০১৪ সালে আজাদ রহমানের নেতৃত্বে চ্যানেল আই এই বাংলা খেয়াল উৎসবের আয়োজন শুরু করে। চ্যানেলটির ছাদ বারান্দায় অনুষ্ঠিতব্য উৎসবটি সরাসরি সম্প্রচার করা হবে।
Posted ১২:৩৯ অপরাহ্ণ | শনিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২০
bankbimaarthonity.com | Sajeed
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com