বিবিএনিউজ.নেট
রবিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২০ প্রিন্ট ৫৯৯ বার পঠিত
চলচ্চিত্র সাংবাদিকদের সম্মিলিত সংগঠন ঐতিহ্যবাহী বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) বাৎসরিক পরিবার দিবস উদযাপিত হয়েছে।
শনিবার দিনব্যাপী এই আয়োজন অনুষ্ঠিত হয় গাজীপুরের হোতাপাড়ার খতীব খাবার বাড়ি রিসোর্টে। এতে সমিতির সদস্যরা পরিবার নিয়ে আনন্দ-উচ্ছ্বাসে মেতে উঠেন।
অনুষ্ঠানে বাচসাসের সভাপতি ফাল্গুনী হামিদ বলেন, আমি নির্বাচিত হওয়ার পর এটাই প্রথম পরিবার দিবস। চেষ্টা করেছি সবাইকে সুন্দর একটি দিন উপহার দিতে। সমিতির সদস্যরা সবাই আমরা এক পরিবার। চমৎকার সময় কাটাতে পেরে খুব ভালো লাগছে।
সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবু বলেন, ঐতিহ্যবাহী সংগঠন বাচসাস গৌরবের ৫২ বছরে পা দিয়েছে। সবাই একসঙ্গে আমাদের সংগঠনকে আরও এগিয়ে নিতে চাই। পরিবার দিবস আমাদের কাছে বড় একটি উৎসবের মতো। সারা বছর এই দিনটির জন্য আমরা অপেক্ষা করে থাকি।
বাচসাসের পরিবার দিবসে দিনব্যাপী নানা আয়োজন ছিল। ক্রীড়া প্রতিযোগিতা, সদস্যদের জন্য বিশেষ উপহার এবং র্যাফেল ড্রয়ে সকল বয়সের উপস্থিতিরা মেতে ছিলেন। বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল পরিবার দিবসের অন্যতম আকর্ষণ। এতে গান পরিবেশন করেন সংগীতশিল্পী দিনাত জাহান মুন্নি, জিনাত জাহান, সাব্বির রহমানসহ অনেকে।
Posted ১১:১৪ পূর্বাহ্ণ | রবিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২০
bankbimaarthonity.com | Sajeed
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com