|

Advertisement
×

তৃতীয় মেয়াদে শপথ নিচ্ছেন কেজরিওয়াল

রবিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২০   প্রিন্ট   ৬২১ বার পঠিত

তৃতীয় মেয়াদে শপথ নিচ্ছেন কেজরিওয়াল

তৃতীয় মেয়াদে ভারতের রাজধানী দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন আম আদমি পার্টির (এএপি) অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির রামলীলা ময়দানে এ শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। আজ রোববার আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়।

গত ১১ ফেব্রুয়ারি দিল্লির বিধানসভা নির্বাচনে বিপুল ভোট পেয়ে ৭০টি আসনের মধ্যে ৬২টি আসনে বিজয়ী হয়েছে কেজরিওয়ালের আম আদমি পার্টি (এএপি)। রোববার দিল্লির রামলীলা ময়দানে তৃতীয় মেয়াদে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন কেজরিওয়াল।

শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ করা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। তবে তিনি অনুষ্ঠানে না আসার সম্ভাবনা রয়েছে।

এছাড়া কোনো বিরোধীদলীয় নেতা বা অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীকে এতে আমন্ত্রণ জানানো হয়নি। অনুষ্ঠানে প্রায় ৫০ জন স্কুল শিক্ষক, চিকিৎসক, অটোচালক, কেয়ারটেকার, পরিচ্ছন্নতাকর্মী উপস্থিত থাকবেন। ‘দিল্লির নির্মাতা’ হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তারা।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০২:১২ অপরাহ্ণ | রবিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২০

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com