Ad
x

বীমা একটি বিশাল সেক্টর : আসাদুল ইসলাম

শনিবার, ২৯ ফেব্রুয়ারি ২০২০   প্রিন্ট   ৪৬৬ বার পঠিত

বীমা একটি বিশাল সেক্টর : আসাদুল ইসলাম

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক বিভাগের সিনিয়র সচিব মো. আসাদুল ইসলাম বলেন, বীমা একটি বিশাল সেক্টর। খুব সুশৃৃঙ্খলভাবে থাকতে হবে; জনগণ ততো আস্থা নিয়ে আসবে এবং মানুষ বুঝবে এখানে গেলে শৃঙ্খলার মধ্যে থাকতে পারবো।

তিনি আজ শনিবার জাতীয় বীমা দিবস উপলক্ষে আয়োজিত র‌্যালি শেষে এক বক্তব্যে এ কথা বলেন।

তিনি আরো বলেন, বীমা আমাদের জন্য অপরিহার্য এবং তাৎপর্যপূর্ণ। এটা বিশাল এরিয়া। ইন্স্যুরেন্সে বঙ্গবন্ধুর যোগদানকে কেন্দ্র করে এই দিনটিকে জাতীয় বীমা দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে এবং প্রতিবছর এই দিনটি উদযাপিত হবে।

তিনি বলেন, মুজিববর্ষে নতুন কার্যদিবস হিসেবে বীমা কার্যক্রমকে গ্রহণ করবো। সে তাৎপর্য ও গুরুত্বকে অনুধাবন করে মানুষ যাতে সাগ্রহে এগিয়ে আসে আমরা সেভাবে কার্যক্রম গ্রহণ করবো। বীমা থাকলে উন্নত বাংলাদেশ গড়তে আমরা সক্ষম হবো।

Facebook Comments Box

Posted ০৪:০২ অপরাহ্ণ | শনিবার, ২৯ ফেব্রুয়ারি ২০২০

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com