Ad
x

সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে ‘বঙ্গবন্ধু কর্নার’ উদ্বোধন

মঙ্গলবার, ০৩ মার্চ ২০২০   প্রিন্ট   ৫৫৩ বার পঠিত

সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে ‘বঙ্গবন্ধু কর্নার’ উদ্বোধন

সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ের নিচতলায় বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করা হয়েছে। সোমবার ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সার কর্নারটি উদ্বোধন করেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এ কর্নারটি স্থাপন করা হয়েছে।

বঙ্গবন্ধু কর্নারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন, কর্ম ও আদর্শের ওপর বই, ছবি, ডকুমেন্ট ও ভিডিওর সংগ্রহশালা তৈরি করা হয়েছে। এখান থেকে গ্রাহক ও ব্যাংক কর্মকর্তারা বঙ্গবন্ধুর কর্ম ও জীবনাদর্শ সম্পর্কে জ্ঞান লাভ করতে পারবেন।

প্রধান কার্যালয় ছাড়াও সিটি ব্যাংক চট্টগ্রামের ও আর নিজাম রোড শাখা ও খুলনা শাখাতেও বঙ্গবন্ধু কর্নার স্থাপন করেছে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সিটি ব্যাংকের পরিচালক সাভেরা এইচ মাহমুদ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ মারুফ, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল ওয়াদুদ, মো. মাহবুবুর রহমান, মাহিয়া জুনেদ ও নূরুল্লাহ চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Facebook Comments Box

Posted ১২:১৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৩ মার্চ ২০২০

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com