রবিবার ১৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

গণমাধ্যমে নার্সদের কথা বলায় নিষেধাজ্ঞা আরোপ

শনিবার, ১৮ এপ্রিল ২০২০   প্রিন্ট   ৫৬৯ বার পঠিত

গণমাধ্যমে নার্সদের কথা বলায় নিষেধাজ্ঞা আরোপ

ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া সরকারি হাসপাতালের নার্সদের সংবাদমাধ্যমে সরাসরি কথা বলার ওপর নিষেধাজ্ঞা নোটিশ দিয়েছে নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতর।

অধিদফতরের মহাপরিচালক (ডিজি) সিদ্দিকা আক্তার স্বাক্ষরিত বুধবার (১৫ এপ্রিল) এক অফিস আদেশে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

আদেশে বলা হয়েছে, নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরের আওতাধীন সব সরকারি কর্মকর্তা, কর্মচারীকে চাকরি বিধি অনুযায়ী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া জনসম্মুখে, সংবাদপত্রে বা অন্য কোনও গণমাধ্যমের সঙ্গে কোনও প্রকার আলোচনা, বিবৃতি বা মতামত প্রদান না করতে নির্দেশ দেওয়া হলো।’

এ বিষয়ে নার্সেস সংগঠনের নেতারা বলেন, আমরা করোনা রোগীদের সেবা করছি। অথচ না পারছি খেতে, না পারছি ঘুমাতে। না দিচ্ছে কোনও প্রটেকশন। ঊর্ধ্বতন কেউ খোঁজও নেয় না। ’

নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা বলেন, এখন কথাও বলা যাবে না বলে ডিজি থেকে নোটিশ দেওয়া হয়েছে। তারা অন্যায় করবে, আর সে কথা আমরা বলতে পারবো না এ কেমন দেশ? কথা বলাও মুসিবত আমাদের জন্য।’

তিনি বলেন, কুয়েত মৈত্রী হাসপাতালের নার্সরা খাবার পাচ্ছেন না। এমন অমানবিক অবস্থার পরও আমরা কথা বলতে পারবো না? আমরা সেটা জানাতে পারবো না। তারা রোগীদের সেবা করে স্টোরে ঘুমাবে, রোগীর বেডের নিচে ঘুমাবে, এটা নিয়েও কথা বলতে পারবো না। এখন আমরা কোনও মিডিয়াতেও কথা বলতে পারতেছি না। তাহলে আমার মেয়েগুলোর ( নার্স) অবস্থা কেমন হবে বোঝেন।’

এ বিষয়ে জানতে চাইলে মহাপরিচালক সিদ্দিকা আক্তার বলেন, কোনও বিশেষ কারণে নয়, সরকারি চাকরি বিধি অনুযায়ী কেউ চাইলেই গণমাধ্যমে কথা বলতে পারেন না। মতামতও দিতে পারেন না, এ চিঠি দিয়ে কেবল সেটুকুই তাদের মনে করিয়ে দেওয়া হয়েছে।’

Facebook Comments Box

Posted ০২:৩৪ অপরাহ্ণ | শনিবার, ১৮ এপ্রিল ২০২০

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com