Ad
x

মিথিলার কণ্ঠে ‘ইন এ ম্যানার অব স্পিকিং’

শনিবার, ০৪ জুলাই ২০২০   প্রিন্ট   ৫১৯ বার পঠিত

মিথিলার কণ্ঠে ‘ইন এ ম্যানার অব স্পিকিং’

জনপ্রিয় মডেল ও অভিনেত্রী রাফিয়াথ রশীদ মিথিলা করোনাকালীন সময়েও সামাজিক দুরত্ব বজায় রেখেই নানা কাজে নিজেকে ব্যস্ত রেখেছেন। ঘরে বসেই অভিনয় করেছেন স্বল্পদৈর্ঘ চলচ্চিত্রে।

একটি স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র বোন ও মেয়েকে নিয়ে হাজির হয়ে প্রসংশা কুড়িয়েছেন। সম্প্রতি মেয়ে সাইরা প্রশংসা কুড়িয়েছেন বাবা তাহসানের সঙ্গে গান গেয়ে।

এবার মিথিলা নিজেই একটি গান প্রকাশ করতে চলেছেন। তবে সেটি নিজের মৌলিক কোনো গান নয়, একটি বিখ্যাত বিদেশি গান কাভার করে প্রকাশ করতে চান তিনি। সম্প্রতি গানটির এক ঝলক প্রকাশ করেছেন নিজের ফেসবুক পেইজে।

গানটির নাম ‘ইন এ ম্যানার অব স্পিকিং’। ভিডিওর শেষে গিয়ে জানিয়েছেন শিগরিই গানটি প্রকাশ করতে চলেছেন তিনি।

‘ইন এ ম্যানার অব স্পিকিং’ গানটি এর আগে অনেকেই শুনেছেন ‘নুভলে ভিগ’ নামের ব্যান্ডের শিল্পীর কণ্ঠে। নুভলে ভিগ হলো ফরাসি ব্যান্ড যার নেতৃত্ব দিয়েছেন সংগীতশিল্পী অলিভিয়ার লিবাউক্স এবং মার্ক কলিন । নুভলে ভিগ শব্দটির অর্থ নতুন তরঙ্গ।

২০০৪ সালে ‘‌নুভলে ভিগ’ নামেই একটি অ্যালবাম প্রকাশ হয়। এই অ্যালবামের বেশ কিছু গান তুমুল জনপ্রিয়তা পায়। এর মধ্যে ‘ইন এ ম্যানার অব স্পিকিং’ একটি।

Facebook Comments Box

Posted ০৩:৫৮ অপরাহ্ণ | শনিবার, ০৪ জুলাই ২০২০

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com