মঙ্গলবার ১৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

একদিনে কমেছে পাঁচ নিত্যপণ্যের দাম

রবিবার, ০৫ জুলাই ২০২০   প্রিন্ট   ৬৪৭ বার পঠিত

একদিনে কমেছে পাঁচ নিত্যপণ্যের দাম

শনিবারের তুলনায় রোববার নিত্যপ্রয়োজনীয় পাঁচটি পণ্যের দাম কমেছে। এর মধ্যে রয়েছে- পোল্ট্রি মুরগি, ধনে, শুকনা মরিচ, তেজপাতা এবং ছোলা।

এছাড়া গত এক সপ্তাহে পেঁয়াজ, রসুন, আদা, জিরে, হলুদের দাম কমেছে। গত এক সপ্তাহে একটিও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়েনি। সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং কর্পোরেশন অব বংলাদেশ’র (টিসিবি) প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

রাজধানীর শাহজাহানপুর, মালিবাগ বাজার, কারওয়ানবাজার, বাদামতলী বাজার, সূত্রাপুর বাজার, শ্যাম বাজার, কচুক্ষেত বাজার, মৌলভী বাজার, মহাখালী বাজার, উত্তরা আজমপুর বাজার, রহমতগঞ্জ বাজার, রামপুরা এবং মীরপুর-১ নম্বর বাজারের পণ্যের দামের তথ্য নিয়ে এই প্রতিবেদন তৈরি করেছে টিসিবি।

একদিনের ব্যবধানে রোববার সব থেকে বেশি দাম কমেছে দেশি তেজপাতার। টিসিবির তথ্য অনুযায়ী, এক সপ্তাহে দেশি তেজপাতার দাম কমেছে ১১ দশমিক ৫৪ শতাংশ। ১০০ থেকে ১৪০ টাকা কেজি বিক্রি হওয়া তেজপাতার দাম কমে ১০০ থেকে ১৩০ টাকা কেজি হয়েছে।

দেশি শুকনা মরিচের দাম ১০ দশমিক ৯১ শতাংশ কমে কেজি ২১০ থেকে ২৮০ টাকা হয়েছে, যা আগে ছিল ২৫০ থেকে ৩০০ টাকা কেজি।

দেশি শুকনো মরিচের পাশাপাশি দাম কমেছে আমদানি করা শুকনা মরিচের। একদিনের ব্যবধানে আমদানি করা শুকনো মরিচের দাম ৬ দশমিক ৪৫ শতাংশ কমে ২৬০ থেকে ৩২০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

পোল্ট্রি মুরগির দাম একদিনের ব্যবধানে ৬ দশমিক ৪৫ শতাংশ কমেছে বলে জানিয়েছে টিসিবি। বিভিন্ন বাজারে পোল্ট্রি মুরগির কেজি ১৪০ থেকে ১৫০ টাকা বিক্রি হচ্ছে।

ধনের দাম ৭ দশমিক ৪১ শতাংশ কমে ১০০ থেকে ১৫০ টাকা কেজি বিক্রি। আর ছোলার দাম ৩ দশমিক ৫৭ শতাংশ কমে ৬৫ থেকে ৭০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

এদিকে টিসিবির তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহে পেঁয়াজের ৩ দশমিক ৮৫ শতাংশ, রসুনের ৫ দশমিক ৫৬ শতাংশ, জিরার ১২ শতাংশ, হলুদের ১২ দশমিক ৫০ শতাংশ, আদার ৩ দশমিক ৪৫ শতাংশ এবং লুজ সয়াবিন তেলের ১ দশমিক ১৬ শতাংশ দাম কমেছে।

Facebook Comments Box

Posted ০৪:০৪ অপরাহ্ণ | রবিবার, ০৫ জুলাই ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com