|

Advertisement
×

ইউনাইটেড ইন্স্যুরেন্সের ২ প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ

সোমবার, ১৩ জুলাই ২০২০   প্রিন্ট   ৬৬৪ বার পঠিত

ইউনাইটেড ইন্স্যুরেন্সের ২ প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ

শেয়ারবাজারের তালিকাভুক্ত কোম্পানি ইউনাইটেড ইন্স্যুরেন্স ৩১ মার্চ শেষ হওয়া অনিরীক্ষিত প্রথম প্রান্তিক ও ৩০ জুন শেষ হওয়া অনিরীক্ষিত অর্ধবার্ষিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা যায়।

প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ২৪ পয়সা (রিস্টেটেড)। যা গত বছরের একই সময় ছিল ১৮ পয়সা (রিস্টেটেড)।

আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল ১ টাকা ১ পয়সা (রিস্টেটেড)। যা গত বছরের একই সময় ছিল ৪৫ পয়সা (রিস্টেটেড)।

৩১ মার্চ শেষে কোম্পানির শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৮ টাকা ১১ পয়সা।

এদিকে ৩০ জুন শেষে দ্বিতীয় প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ৩০ পয়সা। যা গত বছরের একই সময় ছিল ১ টাকা ১৪ পয়সা।

অর্ধবার্ষিকে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ৫৪ পয়সা। যা গত বছরের একই সময় ছিল ১ টাকা ৩৩ পয়সা।

আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল ৫৩ পয়সা। যা গত বছরের একই সময় ছিল ১ পয়সা।

৩০ জুন শেষে কোম্পানির শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৮ টাকা ৪১ পয়সা।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ১২:১৫ পূর্বাহ্ণ | সোমবার, ১৩ জুলাই ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com