|

Advertisement
×

লভ্যাংশ ঘোষণা করেছে ইসলামী ইন্স্যুরেন্স

সোমবার, ২০ জুলাই ২০২০   প্রিন্ট   ৭৫৭ বার পঠিত

লভ্যাংশ ঘোষণা করেছে ইসলামী ইন্স্যুরেন্স

গত ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি কোম্পানি ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেড। আলোচিত বছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদেরকে ১০ শতাংশ লভ্যাংশ দেবে। এর মধ্যে ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস।
আজ সোমবার (২০ জুলাই) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পষর্দের বৈঠকে আলোচিত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এ সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ঊচঝ) হয়েছে ১ টাকা ৬৮ পয়সা। আগের বছর ইপিএস ছিল ১ টাকা ৪৯ পয়সা।

আলোচিত বছরে কোম্পানির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল ২ টাকা ৩ পয়সা। আগের বছর ক্যাশ ফ্লো ছিল ২ টাকা ৩৪ পয়সা।

গত ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৪ টাকা ৮৫ পয়সা।

কোম্পানিটির পরবর্তী বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১০ অক্টোবর, শনিবার সকাল সাড়ে ১০টায় ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৩ আগস্ট, বৃহস্পতিবার নির্ধারণ করা হয়েছে।

Facebook Comments Box

Posted ১০:৩৭ অপরাহ্ণ | সোমবার, ২০ জুলাই ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com