নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০ প্রিন্ট ৭০২ বার পঠিত
পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি পাইওনিয়র ইন্স্যুরেন্স লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদেরকে ২০ শতাংশ নগত লভ্যাংশ দেবে। বুধবার (২২ জুলাই) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পষর্দের বৈঠকে আলোচিত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এ সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া কোম্পানিটির প্রথম প্রান্তিক ও দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৮৯ পয়সা। আগের বছর ইপিএস ছিল ৩ টাকা ৮২ পয়সা।
৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে সমাপ্ত হিসাববছরে কোম্পানির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল ৫ টাকা ৪৮ পয়সা। আগের বছর ক্যাশ ফ্লো ছিল ৪ টাকা ৭৮ পয়সা।
গত ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৪৪ টাকা ০৯ পয়সা।
কোম্পানিটির পরবর্তী বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩ সেপ্টেম্বর, সোমবার, সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৬ আগস্ট।
এদিকে, কোম্পানিটি গত ৩১ মার্চ, ২০২০ তারিখে সমাপ্ত চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে ২ টাকা ০৩ পয়সা। আগের বছর ইপিএস ছিল ১ টাকা ০৪ পয়সা।
প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল ৮১ পয়সা। আগের বছর ক্যাশ ফ্লো ছিল ২ টাকা ০১ পয়সা।
গত ৩১ মার্চ, ২০২০ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৪৪ টাকা ৫৬ পয়সা।
এছাড়া পাইওনিয়র ইন্স্যুরেন্স লিমিটেড চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২০-জুন’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৯৯ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় হয়েছিল ১ টাকা ৪৬ পয়সা।
চলতি হিসাববছরের প্রথম দুই প্রান্তিক তথা ৬ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৪ টাকা ০২ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ২ টাকা ৫১ পয়সা।
দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ৩ টাকা ৪৩ পয়সা। আগের বছর একই প্রান্তিকে ছিল ৩ টাকা ৫৬ পয়সা।
গত ৩০ জুন, ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) হয় ৪৬ টাকা ২৩ পয়সা।
Posted ০১:১৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com