|

Advertisement
×

প্রথমবার শর্ট ফিল্মে মেহজাবীন

শনিবার, ০১ আগস্ট ২০২০   প্রিন্ট   ৫২৪ বার পঠিত

প্রথমবার শর্ট ফিল্মে মেহজাবীন

লাক্স তারকা হিসেবে শোবিজে পথচলা শুরু করেন মেহজাবীন চৌধুরী। এরপর তিনি কাজ করেছেন নাটক ও টেলিফিল্মে। চলচ্চিত্রে বেশ কয়েকবার তার নাম শোনা গেলেও শেষাবধি কোনো সিনেমাতেই দেখা যায়নি তাকে।

এবার প্রথমবারের মতো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে কাজ করলেন মেহজাবীন। এর নাম ‘২৩ শ্রাবণ’।

ইশতিয়াক মীরের পরিচালনায় শর্ট ফিল্মটি প্রকাশ হবে আজ ঈদের দিন রাত ৯টায়। জাগো এন্টারটেইনমেন্টের চ্যানেলে এটি দেখা যাবে।

এখানে এক জুটির প্রেম কাহিনি ফুটে উঠবে। দেখা যাবে ফোনে তাদের পরিচয়। তাদের প্রথম দেখা হয় পরিচয়ের ৬ মাস পর। সে দিনটি ২৩ শে শ্রাবণ।

পরিচালক বলেন, ‘ছবিটির প্রথম অর্ধেক দেখে মনে হবে এটা প্রেমের গল্প। কিন্তু এটা কি সত্যিই প্রেমের গল্প? সেই উত্তর মিলবে ‘২৩ শে শ্রাবণের’ শেষ দৃশ্যে।’

মেহজাবীন এই শর্ট ফিল্ম নিয়ে বলেন, ‘আমার ক্যারিয়ারের বিশেষ কাজ এটি৷ এর মাধ্যমে প্রথমবার শুর্ট ফিল্মে কাজ করলাম। আশা করছি সবাই উপভোগ করেবন।’

এখানে মেহজাবীন চৌধুরী ছাড়া আরও অভিনয় করেছেন তানাজি কুন, রাকিবউদ্দিন, জাকারিয়া, লতা, বায়োজিদ, জয় সিরাজ, অপূর্ব, সিয়াম, হিমেল, সাদীসহ অনেকেই।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ১২:৩৯ অপরাহ্ণ | শনিবার, ০১ আগস্ট ২০২০

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com