Ad
x

গঠিত হলো সুরকার-সংগীত পরিচালকদের সংগঠন

বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২০   প্রিন্ট   ৩৮৫ বার পঠিত

গঠিত হলো সুরকার-সংগীত পরিচালকদের সংগঠন

নিজেদের অধিকার আদায়ে সোচ্চার হয়ে উঠেছেন গানের মানুষেরা। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে নানা অনিয়মের কারণে সুবিধাবঞ্চিত হয়ে আসা গানের স্রষ্টারা সম্প্রতি যৌক্তিক অধিকার ও যথাযথ সম্মানী আদায়ের লক্ষ্যে ঐক্যবদ্ধ হন।

অন্তর্জালে কয়েক দফা বৈঠক শেষে গড়ে তোলেন ‘গীতিকবি সংঘ, বাংলাদেশ’ নামের সংগঠন।

গীতিকবিদের পর এবার এক হলেন সুরকার-সংগীত পরিচালকরা। গঠন করলেন ‘মিউজিক কম্পোজার্স এসোসিয়েশন অব বাংলাদেশ’ নামে নিজেদের সংগঠন।

এ বিষয়ে সংগীত পরিচালক ফরিদ আহমেদ বলেন, ‘সুরকার-সংগীত পরিচালকদের নিয়ে এমন একটি সংগঠনের উদ্যোগ নিয়েছিলেন সদ্য প্রয়াত আজাদ রহমান, সঙ্গে আমিও ছিলাম। একটি কমিটিও করেছিলাম। সেখানে আজাদ ভাই সভাপতি আর আমি ছিলাম সাধারণ সম্পাদক। কিন্তু সেটি প্রকাশের আগেই প্রয়াত হন আজাদ ভাই (১৬ মে, ২০২০)। অসম্পূর্ণ সেই উদ্যোগটিকে এখন বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করছি। ’

তিনি আরও বলেন, ‘আমাদের পেশাগত এবং সামাজিক সমস্যার সমাধানে একটি সংগঠনের প্রয়োজনীয়তা বোধ করছিলাম এবং সেটির খুব দরকারও বটে। এই সংগঠনে লক্ষ্য- দেশীয় সংগীতের উন্নয়নে জোরালো ভূমিকা রাখা। আর তা বাস্তবায়নের লক্ষ্যে ৪ আগস্ট সন্ধ্যায় এক সভায় আমরা গঠন করি ‘মিউজিক কম্পোজার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’ নামের সংগঠনটি।

সভায় শেখ সাদী খানকে প্রধান আহ্বায়ক করে ১১ সদস্যের কমিটি চূড়ান্ত করা হয়। এতে সদস্য হিসেবে রয়েছেন- নকীব খান, আনিসুর রহমান তনু, ফরিদ আহমেদ, ফোয়াদ নাসের বাবু, রিপন খান, শওকত আলী ইমন, পার্থ বড়ুয়া, এস আই টুটুল, পার্থ মজুমদার ও বাপ্পা মজুমদার।

জ্যেষ্ঠ সংগীত পরিচালক আলী হোসেন, আলম খান, মো. শাহ্ নেওয়াজ প্রমুখ এই সংগঠনের উপদেষ্টা হিসেবে থাকছেন।

Facebook Comments Box

Posted ১১:৩৯ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২০

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com