বিবিএনিউজ.নেট
শুক্রবার, ০৭ আগস্ট ২০২০ প্রিন্ট ৪৯৮ বার পঠিত
বিবাহবন্ধনে আবদ্ধ হলেন এ প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী কামরুজ্জামান রাব্বি। দীর্ঘ চার বছরের প্রেমের সম্পর্ক শেষে প্রেমিকাকে বিয়ে করেন তিনি। ৫ আগস্ট পারিবারিক আয়োজনের মাধ্যমে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
‘অতীতের কথাগুলো পুরোনো স্মৃতিগুলো মনে মনে রাইখো/ আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো’ গান গেয়ে আলোচনায় আসেন রাব্বি।
রাব্বির স্ত্রী রেবেকা সুলতানা পলক ঢাকার গার্হস্থ্য অর্থনীতি কলেজ চতুর্থ বর্ষে পড়াশোনা করছেন। নৃত্যশিল্পী পরিচিতি রয়েছে তার। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন। রাব্বি বর্তমানে স্ত্রীর সঙ্গে শ্বশুরবাড়ি ঠাকুরগাঁওয়ে অবস্থান করছেন।
বিয়ে প্রসঙ্গে রাব্বি বলেন, গ্রামের বাড়ি রাজশাহীতে আমাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। এর ফলে আমাদের দীর্ঘ চার বছরের প্রেমের সম্পর্ক পরিণয় পেল। দুই পরিবারের সম্মতিতেই আমাদের বিয়ে হয়েছে। করোনাকালীন পরিস্থিতির কারণে কাউকে জানাতে পারিনি। ঘরোয়াভাবে বিয়ের কাজ শেষ হয়েছে।
Posted ০২:০৩ অপরাহ্ণ | শুক্রবার, ০৭ আগস্ট ২০২০
bankbimaarthonity.com | Sajeed
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com