শুক্রবার ১ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

করোনার কাছে হেরে গেলেন গায়ক ত্রিনি লোপেজ

বিবিএনিউজ.নেট

বুধবার, ১২ আগস্ট ২০২০   প্রিন্ট   ৪১৯ বার পঠিত

করোনার কাছে হেরে গেলেন গায়ক ত্রিনি লোপেজ

জনপ্রিয় গায়ক, গিটারিস্ট এবং অভিনেতা ত্রিনি লোপেজ মারা গেছেন। মঙ্গলবার ক্যালিফোর্নিয়ার পাম স্প্রিংসে ৮৩ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেছেন।

জানা গেছে, করোনায় আক্রান্ত হয়েছিলেন হলিউডের জনপ্রিয় এই তারকা।

ত্রিনি ১৯৬৭ সালে ক্লাসিক যুদ্ধের চলচ্চিত্র ‘দ্য ডার্টি ডোজেন’-এ পেড্রো জিমিনেজের ভূমিকায় অভিনয় করে তুমুল জনপ্রিয়তা অর্জন করেন। একজন দক্ষ গিটারিস্ট এবং সংগীতশিল্পী হিসেবেও সমাদৃত ছিলেন তিনি।

ত্রিনি লোপেজের জন্ম ১৯৩৭ সালে, আমেরিকার ডালাসে। তার বাবা ও মা দুজনই মেক্সিকান।

মাত্র ১৫ বছর বয়সে গিটার বাজানো রপ্ত করেন ত্রিনি। ১৯ বছর বয়সে তিনি ‘বিগ বিটস’ নামে একটি ব্যান্ড গড়ে তুলেন। এর খুব অল্প সময় পর ১৯৬২ সালে তিনি ব্যান্ড ত্যাগ করে একক ক্যারিয়ারে মনযোগ দেন।

১৯৬৩ সালে তার প্রথম একক অ্যালবাম প্রকাশ হয়। সেটি বেশ দারুণ সাড়া ফেলেছিলো। এরপর কয়েক দশক ধরে তার সংগীত জীবন ছিলো বর্ণিল ও সাফল্যে মুড়ানো। দীর্ঘ ক্যারিয়ারে ত্রিনি অসংখ্য হিট কনসার্টে অংশ নিয়েছেন। উপহার দিয়েছেন বহু হিট গানসহ কয়েক ডজন অ্যালবাম।

গান ও চলচ্চিত্রে অভিনয় ছাড়াও টিভি সিরিজে অভিনয় করেছেন ত্রিনি লোপেজ।

সম্প্রতি করোনাভাইরাসে আক্রান্ত হলে ক্যালিফোর্নিয়ায় নিজ বাসাতেই তার চিকিৎসা চলছিলো। সেখানেই করোনার কাছে পরাজিত হয়ে ১১ আগস্ট শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন এই তারকা।

Facebook Comments Box
×

Posted ০২:১১ অপরাহ্ণ | বুধবার, ১২ আগস্ট ২০২০

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১ 
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com