Ad
x

বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের এজিএমে ১২ শতাংশ লভ্যাংশ অনুমোদন

বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২০   প্রিন্ট   ৪৮৭ বার পঠিত

বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের এজিএমে ১২ শতাংশ লভ্যাংশ অনুমোদন

বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ২৪তম বার্ষিক সাধারণ সভা বুধবার ডিজিটাল প্লাটফর্মে ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়।

সভায় ২০১৯ সালের নিরীক্ষিত বার্ষিক প্রতিবেদন এবং ১২ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদিত হয়। পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আবদুল বাসেত মজুমদার সভায় সভাপতিত্ব করেন।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কোম্পানির পরিচালক- প্রফেসর ড. মীজানুর রহমান, ফখরুদ্দিন আহমেদ এফসিএমএ-এফসিএ, প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাস, তায়েফ বিন ইউছুফ, মো. আব্দুর রউফ, পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান মো. সেলিম এফসিএমএ এবং প্রধান অর্থ কর্মকর্তা ও কোম্পানির অডিটর একেএম আমিনুল হক এফসিএ। শেয়ারহোল্ডারদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. সানা উল্লাহ্। সভা সঞ্চালনা করেন কোম্পানি উপ-মহাব্যবস্থাপক ও সচিব মো. মাসুদ রানা (চলতি দায়িত্ব)।

Facebook Comments Box

Posted ০১:৪৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২০

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com