রবিবার ৩ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

পিপলস ইন্স্যুরেন্সের এজিএমে নগদ লভ্যাংশ অনুমোদন

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২০   প্রিন্ট   ৪১৭ বার পঠিত

পিপলস ইন্স্যুরেন্সের এজিএমে নগদ লভ্যাংশ অনুমোদন

আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়েছে পুঁজিবাজারের তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম)। সভায় কোম্পানির পরিচালনা পর্ষদ ঘোষিত ৮% নগদ লভ্যাংশ অনুমোদন করেছেন পিপলস ইন্স্যুরেন্সের শেয়ারহোল্ডাররা। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
এজিএমে ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও বিভিন্ন এজেন্ডা সর্বসম্মতি ক্রমে অনুমোদিত হয়।
সর্বশেষ হিসাব বছরে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১ টাকা ৮৭ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৫৬ পয়সা।
আলোচিত বছরে কোম্পানিটি শেয়ারপ্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল ৩ টাকা ৩৮ পয়সা। আগের বছরের একই সময়ে ক্যাশ ফ্লো ছিল ২ টাকা ৮৯ পয়সা।
গত ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৭ টাকা ১৪ পয়সা।

 

Facebook Comments Box
×

Posted ০৬:৩৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১ 
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com