|

Advertisement
×

গেইনারে বীমা খাতের আধিপত্য

সোমবার, ০৫ অক্টোবর ২০২০   প্রিন্ট   ৫৭২ বার পঠিত

গেইনারে বীমা খাতের আধিপত্য

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার (০৫ অক্টোবর) টপটেন গেইনারে বীমা খাতের আধিপত্য দেখা গেছে। টপটেন গেইনারের ৯টি বা ৯০ শতাংশই দখল করেছে বীমা খাতের কোম্পানিগুলো। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আজ টপটেন গেইনারের শীর্ষে উঠে আসে নর্দার্ণ ইসলামী ইন্স্যুরেন্স। রবিবার কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর ছিল ৩১.১০ টাকায়। আজ লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়ায় ৩৪.২০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৩.১০ টাকা বা ৯.৯৬ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে নর্দার্ণ ইসলামী ইন্স্যুরেন্স ডিএসইর টপটেন গেইনারের শীর্ষে উঠে আসে।
ডিএসইর টপটেন গেইনারে বীমা খাতের অন্য ৮টি কোম্পানির মধ্যে ইসলামী ইন্স্যুরেন্সের ৯.৮৮ শতাংশ, এশিয়া ইন্স্যুরেন্সের ৯.৮৭ শতাংশ, কন্টিন্টোল ইন্স্যুরেন্সের ৯.৭৮ শতাংশ, ফনিক্স ইন্স্যুরেন্সের ৯.৭৫ শতাংশ, প্রাইম ইন্স্যুরেন্সের ৯.৭২ শতাংশ, রিপাবলিক ইন্স্যুরেন্সের ৯.৬৪ শতাংশ, পিপলস ইন্স্যুরেন্সের ৯.০৩ শতাংশ এবং বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের শেয়ার দর ৮.৭২ শতাংশ বেড়েছে।
এছাড়া এক্সপ্রেস ইন্স্যুরেন্সের শেয়ার দর ৯.৭৫ শতাংশ বেড়ে ডিএসইর টপটেন গেইনারে উঠে আসে।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৩:৪১ অপরাহ্ণ | সোমবার, ০৫ অক্টোবর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com