|

Advertisement
×

টপটেন লুজারের শীর্ষে রিপাবলিক ইন্স্যুরেন্স

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২০   প্রিন্ট   ৬৯৬ বার পঠিত

টপটেন লুজারের শীর্ষে রিপাবলিক ইন্স্যুরেন্স

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার টপটেন লুজার বা শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৮.১৫ শতাংশ কমেছে। কোম্পানিটি ২ হাজার ৮০১ বারে ৩৯ লাখ ৩৫ হাজার ৮০৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৮ কোটি ৬ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, তালিকায় দ্বিতীয় স্থানে থাকা কর্ণফুলী ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৩৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ২ হাজার ৪৪৭ বারে ৩৭ লাখ ৭৩ হাজার ২০৫ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৩ কোটি ৪৫ লাখ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা ইস্টার্ণ ক্যাবলসের দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ২৫ শতাংশ কমেছে। কোম্পানিটি ৪১১ বারে ১১ লাখ ৫৬ হাজার ৯৬ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৬৪ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে- নিটল ইন্স্যুরেন্সে ৬ দশমিক ৩৬ শতাংশ, পিপলস ইন্স্যুরেন্সের ৬ দশমিক ২১ শতাংশ, খান ব্রাদার্সের ৫ দশমিক ৮৮ শতাংশ, সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ৫ দশমিক ৮৭ শতাংশ, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ৫ দশমিক ৭৩ শতাংশ, এশিয়ার প্যাসিফিক ইন্স্যুরেন্সের ৫ দশমিক ৬৩ শতাংশ ও গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের ৫ দশমিক ৪০ শতাংশ শেয়ার দর কমেছে।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৪:২৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com