|

Advertisement
×

মো. মুরশেদুল কবীর জনতা ব্যাংকের নতুন ডিএমডি

বুধবার, ১৪ অক্টোবর ২০২০   প্রিন্ট   ৭৮২ বার পঠিত

মো. মুরশেদুল কবীর জনতা ব্যাংকের নতুন ডিএমডি

মো. মুরশেদুল কবীর সম্প্রতি পদোন্নতি পেয়ে উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে জনতা ব্যাংক লিমিটেডে যোগ দিয়েছেন। এর আগে তিনি একই ব্যাংকের ঢাকা উত্তর বিভাগীয় কার্যালয়ে মহাব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। তিনি বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স রিক্রুটমেন্ট কমিটির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয়ে ১৯৮৮ সালে জনতা ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে যোগদান করেন।

দীর্ঘ ৩২ বছরের চাকরিজীবনে তিনি ব্যাংকের বিভিন্ন শাখা, এরিয়া প্রধান, বিভাগীয় প্রধান এবং প্রধান কার্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে এমএসএস ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিষয়ে এমবিএ ডিগ্রি অর্জন করেন। তিনি বাংলাদেশ অর্থনীতি সমিতির (বিইএ) আজীবন সদস্য।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ১০:৩২ পূর্বাহ্ণ | বুধবার, ১৪ অক্টোবর ২০২০

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com