Ad
x

তিন গান নিয়ে সেরাকণ্ঠের শ্রাবণী সায়ন্তনী

শনিবার, ১৭ অক্টোবর ২০২০   প্রিন্ট   ৪৫৪ বার পঠিত

তিন গান নিয়ে সেরাকণ্ঠের শ্রাবণী সায়ন্তনী

শ্রাবণী সায়ন্তনী ‘চ্যানেল আই সেরা কণ্ঠ’-২০১৭ এর মাধ্যমে দেশের সংগীত ভুবনে পথচলা শুরু করেন। এরপর একের পর এক গান করে জনপ্রিয়তা পেয়েছেন। এরই ধারাবাহিকতায় নতুন তিনটি গান নিয়ে হাজির হতে যাচ্ছেন শ্রাবণী।

গানগুলোর শিরোনাম ‘ও দুর্গা মা’, ‘অকারণ বিরহ’ এবং ‘ভুল ঠিকানায়’। গানচিত্রগুলো প্রকাশ হবে ‘Hm voice’-এর ইউটিউব চ্যানেলে।

এরইমধ্যে তিনটি গানের মিউজিক ভিডিও’র শুটিং সম্পন্ন হয়েছে বলে জাগো নিউজকে নিশ্চিত করেছেন শ্রাবণী। এগুলোতে মডেল হিসেবেও দেখা যাবে তাকে।

শ্রাবণী বলেন, ‘গানগুলোর রেকর্ডিং শেষ হয়েছে অনেক আগে। সম্প্রতি ভিডিও নির্মাণ শেষ হলো। একটি গানই প্রকাশ হবে আসছে দুর্গাপুজায়। নাম ‘ও দুর্গা মা’। এ গানটি নিয়ে আমি বেশ আশাবাদী। আমার বিশ্বাস এ গান এবারের উৎসব উপদযাপনে সবার মন ছুঁয়ে যাবে।’

শ্রাবণী সায়ন্তনীর গাওয়া উল্লেখ্যযোগ্য গানগুলোর মধ্যে রয়েছে বৈশাখ এলোরে, সোনা বন্ধু, চান্দেরো আলো, ফুলের বুকে, ব্যাচেলার ফিমেল ভার্সন-২, সাগরের জল পাহাড়ের সুর, বন্ধু বড় বেঈমান, মন দেবোনা, চলো আবারো ইত্যাদি।

বর্তমানে শ্রাবণী আরও কিছু মৌলিক গানের কাজ করছেন। সেগুলোও শিগগিরই প্রকাশ হবে বলে জানান তিনি।

Facebook Comments Box

Posted ০৪:০১ অপরাহ্ণ | শনিবার, ১৭ অক্টোবর ২০২০

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com