Ad
x

যুক্তরাষ্ট্রে আগাম ভোট ৯ কোটি ছাড়াল

রবিবার, ০১ নভেম্বর ২০২০   প্রিন্ট   ৪১৫ বার পঠিত

যুক্তরাষ্ট্রে আগাম ভোট ৯ কোটি ছাড়াল

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নির্বাচন। ইতোমধ্যে দেশটির ৯ কোটিরও বেশি মানুষ ভোট দিয়েছেন। দেশটিতে মোট ভোটারের সংখ্যা প্রায় ১৬ কোটি। যুক্তরাষ্ট্রে আগাম ভোটে এবার শত বছরের রেকর্ড ভেঙেছে। শনিবার পর্যন্ত আগাম ভোটের এ হিসাব দিয়েছে ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের ইলেকশনস প্রজেক্ট কর্তৃপক্ষ। খবর রয়টার্সের।

এবার যত আগাম ভোট পড়েছে তা ২০১৬ সালের নির্বাচনের মোট ভোটের ৬৫ শতাংশ। রেকর্ড ভাঙা আগাম ভোটে নির্বাচন নিয়ে মানুষের ব্যাপক আগ্রহের বিষয়টিই স্পষ্ট হচ্ছে। যুক্তরাষ্ট্রের এবারের এই নির্বাচনে রিপাবলিকানদলীয় বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন।

মহামারি করোনার সংক্রমণ এবং নির্বাচনের দিন বুথগুলো জনবহুল হওয়ার বিষয়টি নিয়ে শঙ্কিত মানুষজন ভোট দিয়ে নিশ্চিন্তে থাকতে চাচ্ছেন। ভোট নেয়া হচ্ছে ডাকযোগে কিংবা নির্বাচনী বুথের মাধ্যমে। ইতোমধ্যে আগাম ভোট দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেন। বেশি ভোট দিচ্ছেন ডেমোক্র্যাট সমর্থকরা।

গত নির্বাচনের আগের দিন পর্যন্ত ভোট পড়েছিল ৪ কোটি ৭০ লাখ। অথচ এবার তা ৯ কোটি ইতোমধ্যে ছাড়িয়েছে। মাঝখানে বাকি আছে একদিন। এই সংখ্যা যে আরও বাড়তে তা নিশ্চিতভাবেই বলা যায়। এদিকে বিশ্লেষকরা বলছেন, গত নির্বাচনে ভোট পড়েছিল ১৩ কোটি ৮০ লাখ। এবার সহজেই তা ছাড়িয়ে যাবে।

মহামারি করোনা মোকাবিলায় তার প্রশাসনের ব্যর্থতার জন্য সমালোচিত ট্রাম্প জাতীয় জরিপে ডেমোক্র্যাট জো বাইডেনের চেয়ে পিছিয়ে আছেন। এই ভাইরাসে সবচেয়ে বিপর্যস্ত দেশ যুক্তরাষ্ট্র। এ পর্যণ্ত ৯০ লাখের বেশি আমেরিকান ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ২ লাখ ২৯ হাজার প্রায়।

মঙ্গলবার নির্বাচনের আগেও দেশটিতে দৈনিক কোভিড-১৯ আক্রান্তের বিশ্ব রেকর্ড হয়েছে। এর আগে কখনো কোনো দেশে একদিনে এক লাখ মানুষ করোনায় আক্রান্ত হননি। মহামারিতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রে গত এক সপ্তাহেই ৫ লাখের বেশি রোগী শনাক্তের নতুন রেকর্ড গড়েছে। অথচ ট্রাম্প প্রশাসনের দাবি মহামারি শেষ।

পর্যবেক্ষকরা বলছেন, ডেমোক্র্যাটদের আগাম ভোট বেশি পড়ায় এবার নির্বাচনের দিন ভোট বেশি পড়বে রিপাবলিকানদের। জনমত জরিপগুলোতে বাইডেনের চেয়ে পিছিয়ে থাকলেও দোদুল্যমান রাজ্যগুলোতে দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে ব্যবধান কম হওয়ায় রিপাবলিকান প্রার্থীর সম্ভাবনা এখনও রয়ে গেছে ধারণা তাদের।

Facebook Comments Box

Posted ০৫:০১ অপরাহ্ণ | রবিবার, ০১ নভেম্বর ২০২০

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com