বিবিএনিউজ.নেট
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২০ প্রিন্ট ৫২৫ বার পঠিত
ছোটবেলা থেকে বড় হয়ে ওঠা পর্যন্ত তারা সব কিছুই করেছেন একসঙ্গে। স্কুল, কলেজ বা পেশাগত প্রশিক্ষণ-সবই। তবে তারা এবার একসঙ্গে যা করে দেখালেন তা রীতিমতো বিস্ময়কর। একই দিনে একই হাসপাতালে দুই কন্যাসন্তান জন্ম দিয়েছেন তারা।
অবাক করার বিরল এই ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের নক্সভিলে। যমজ এই দুই বোনের নাম অটাম শ এবং অ্যাম্বার ট্র্যামোনটানা।
স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, অটাম শ এবং অ্যাম্বার ট্র্যামোনটানার জন্মদিন ২৯ অক্টোবর। তারা ছোটবেলা থেকে বড় হয়ে ওঠার এ পর্যন্ত প্রায় সব কিছুই একসঙ্গে করেছেন। স্কুল, কলেজ বা পেশাগত প্রশিক্ষণ-সবই একসঙ্গে করেছেন তারা।
ছোটবেলা থেকে তারা সব কিছুই ভাগাভাগি করে নিতেন। ছোটবেলার সেই অভিজ্ঞতা যাতে তাদের সন্তানরাও পায়, সেজন্য একই দিনে সন্তানের জন্ম দেয়ার এই সিদ্ধান্ত নেন তারা।
তবে এটি তাদের দুজনেরই দ্বিতীয় সন্তান। বছর দুয়েক আগে তাদের একটি করে পুত্রসন্তান হয়েছে। তারা মাত্র ১০ সপ্তাহের ছোট বড়। কিন্তু এবার তারা দুই বোনই চাচ্ছিলেন একই দিনে দ্বিতীয় সন্তানের জন্ম দিতে। সেই পরিকল্পনা অনুযায়ী তারা নিজেদের জন্মদিনেই দুই মেয়ের জন্ম দিয়েছেন। তারা মাত্র ৯০ মিনিটের ছোট বড়।
যুক্তরাজ্যের সংবাদমাধ্যম মেট্রোর প্রতিবেদনে জানানো হয়, হাসপাতালের পাশাপাশি দুই রুমে সন্তান জন্ম দেন এই জমজ।
হাসপাতালে চিকিৎসক জর্জ ভিক জানিয়েছেন, তার ৪৫ বছরের কর্মজীবনে এমন ঘটনা এই প্রথম। তিনি বলেন, এই হাসপাতালে নিজেদের জন্মদিনে যমজ বোনকে সন্তানের জন্ম দিতে তিনি আগে দেখেননি।
এই চিকিৎসক আরও বলেন, ‘যা ঘটেছে তা বিরল ঘটনা। এ ঘটনার সবখানে পেছনে ঈশ্বরের হাত রয়েছে। আসলে ঈশ্বর কী পরিকল্পনা করতে যাচ্ছেন আর সামনে কী ঘটবে এ বিষয়ে আমরা কিছুই জানতে পারি না।’
যাহোক, এই পরিবারের চার সদস্য এখন থেকে প্রতিবছর একই দিনে জন্মদিন পালন করবেন। আর সামনে হয়তো আরও অনেক কিছু ঘটতে যাচ্ছে।
Posted ০৫:০৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২০
bankbimaarthonity.com | Sajeed
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com