বিবিএনিউজ.নেট
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২০ প্রিন্ট ৩৭৫ বার পঠিত
প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড সম্প্রতি ঢাকা রিসোর্টের সাথে গ্রুপ বীমার চুক্তি স্বাক্ষর করেছে। প্রগতি লাইফের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (হিসাব ও অর্থ) চন্দ্র শেখর দাস এফসিএ ও ঢাকা রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার সজীবুল-আল-রাজীব স্ব-স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
এই চুক্তির অধীনে প্রগতি লাইফ, ঢাকা রিসোর্টে আগত পর্যটকদের গ্রুপ জীবন বীমা কাভারেজ প্রদান করবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক (গ্রুপ বীমা) মো. রফিকুল আলম ভূঁইয়া ও জেনারেল ম্যানেজার (গ্রুপ বীমা) মোহাম্মদ শাহ্ আলম কিরণ এবং ঢাকা রিসোর্টের চেয়ারম্যান মো. এমারত হোসেন উপস্থিত ছিলেন।
Posted ০১:৩০ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২০
bankbimaarthonity.com | Sajeed
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com