|

Advertisement
×

রেড নোটিশ : এক সিনেমায় তিন সুপারহিরো

সোমবার, ২৩ নভেম্বর ২০২০   প্রিন্ট   ৪৬৮ বার পঠিত

রেড নোটিশ : এক সিনেমায় তিন সুপারহিরো

নেটফ্লিক্সের ইতিহাসে সবচেয়ে বেশি বাজেটের সিনেমা হতে যাচ্ছে ‘রেড নোটিশ’। বেশ ঘটা করেই এর শুটিং শুরু হয়েছিলো। এবার জানা গেল, এরইমধ্যে এ সিনেমার শুটিং শেষও হয়ে গেছে। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা জনপ্রিয় অভিনেতা ‘দ্য রক’খ্যাত ডোয়াইন জনসন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

রায়ান রেনল্ডস এবং গল গ্যাডটের সঙ্গে শুটিং সেট থেকে একটি ছবি শেয়ার করেন রক। ছবিটির ক্যপশনে তিনি লেখেন ‘ডেডপুল, ওয়ান্ডার ওম্যান, ব্ল্যাক অ্যাডাম; আমরা সবাই একসঙ্গে রয়েছি। অবশেষে শেষ হলো ‘রেড নোটিশ’র শুটিং। আমার সহ-অভিনেতা থেকে শুরু করে সবাইকে অত্যন্ত ধন্যবাদ।

দারুণ এই কলাকুশলীরা না থাকলে করোনার এই সময়ে সিনেমাটি শেষ করা আরও কঠিন হতো। করোনার এই বিলম্ব এবং বাঁধাগুলোর মধ্যেই চলেছে আমাদের কাজ। দারুণ একটি সিনেমা হয়েছে। আশা করছি সবার পছন্দ হবে।’

প্রসঙ্গত, রাউসন মার্শাল থারবার রচিত ও পরিচালিত ‘রেড নোটিশ’ একটি আন্তর্জাতিক হিস্ট এবং অ্যাকশন থ্রিলার ঘরনার সিনেমা। এতে দুর্দান্ত তিনটি চরিত্রে অভিনয় করেছেন ডোয়াইন জনসন, গল গ্যাডট এবং রায়ান রেনল্ডস। তিনজনই হলিউডের জনপ্রিয় তিনটি সুপারহিরো চরিত্রে অভিনয় করে খ্যাতি পেয়েছেন।

চলতি বছর অনেকবার পরিবর্তন এসেছে সিনেমাটির মুক্তির তারিখ। শিগগরিই নেটফ্লিক্স থেকে নতুন ঘোষণা আসবে।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০২:৩৩ অপরাহ্ণ | সোমবার, ২৩ নভেম্বর ২০২০

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com