শুক্রবার ১ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

বিকাশে দেয়া যাচ্ছে ২৬ কোম্পানির ইন্স্যুরেন্স প্রিমিয়াম

বিবিএনিউজ.নেট

শনিবার, ২৮ নভেম্বর ২০২০   প্রিন্ট   ৪২৬ বার পঠিত

বিকাশে দেয়া যাচ্ছে ২৬ কোম্পানির ইন্স্যুরেন্স প্রিমিয়াম

ঘরে বসেই যেকোনো সময় যেকোনো স্থান থেকে দেশের শীর্ষ ২৫টি কোম্পানির ইন্স্যুরেন্সের প্রিমিয়াম বাড়তি কোনো খরচ ছাড়াই বিকাশে পরিশোধ করতে পারছেন গ্রাহকরা। আবার বছরে মাত্র ১৫০ টাকা থেকে শুরু করে পছন্দ অনুযায়ী বিভিন্ন পরিমাণ প্রিমিয়াম দিয়ে বিকাশ অ্যাপ থেকেই বিভিন্ন মেয়াদি স্বাস্থ্য এবং জীবন বীমা পলিসি নেয়ারও সুযোগ রয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে মোবাইল ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠানটি এসব তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোম্পানিভেদে বিকাশের পে-বিল অপশন থেকে মার্চেন্ট নম্বর সিলেক্ট করে অথবা সরাসরি পেমেন্ট অপশন থেকে অথবা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ওয়েবসাইটের পেমেন্ট গেটওয়ে থেকে প্রিমিয়াম জমা দেয়ার সুযোগ রয়েছে, যা গ্রাহক ও ইন্স্যুরেন্স সেবাদাতা প্রতিষ্ঠান উভয়ের জন্যই সময় ও খরচ সাশ্রয়ী। এছাড়া মিলভিক বাংলাদেশ লিমিটেড ও কার্নিভাল অ্যাশিউর লিমিটেডের স্বাস্থ্য ও জীবন বীমা বিকাশ অ্যাপ থেকেই নেয়ার সুযোগ পাচ্ছেন বিকাশ গ্রাহক।

ইন্স্যুরেন্স পলিসি নিতে প্রথমে গ্রাহককে বিকাশ অ্যাপের ‘ইন্স্যুরেন্স’ অপশন থেকে কার্নিভাল অ্যাশিউর লিমিটেড কিংবা মিলভিক বাংলাদেশ লিমিটেড নির্বাচন করতে হবে। এর পরের ধাপে গ্রাহকের পছন্দ অনুযায়ী কার্নিভাল বা মিলভিকের ইন্স্যুরেন্স ক্যাটাগরিগুলো দেখা যাবে। পছন্দের ক্যাটাগরিতে গিয়ে গ্রাহক তার ব্যক্তিগত তথ্য, মনোনীত ব্যক্তির (নমিনি) তথ্য ও ঠিকানা দেয়ার পর সাবমিট বাটনে ক্লিক করলেই ইন্স্যুরেন্সের আবেদন হয়ে যাবে অ্যাপ থেকেই।

বিজ্ঞপ্তি অনুযায়ী মেটলাইফ বাংলাদেশ, গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স, সানফ্লাওয়ার লাইফ ইন্স্যুরেন্স, সোনালী লাইফ ইন্স্যুরেন্স, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স, গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স, মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্স, ডায়মন্ড লাইফ ইন্স্যুরেন্স, বেস্ট লাইফ ইন্স্যুরেন্স, হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স, যমুনা লাইফ ইন্স্যুরেন্স, জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, চার্টাড লাইফ ইন্স্যুরেন্স, আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, সানলাইফ লাইফ ইন্স্যুরেন্স, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, স্বদেশ লাইফ ইন্স্যুরেন্স, রুপালি ইন্স্যুরেন্স, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, এনআরবি গ্লোবাল ইন্স্যুরেন্স, প্রটেকটিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, আস্থা লাইফ ইন্স্যুরেন্স ও গ্রামীণ টেলিকম হেলথ কেয়ার সলিউশনসের কিস্তি বিকাশে পরিশোধ করা যাবে।

প্রতিষ্ঠানটি মনে করছে, দেশের যেকোনো স্থান থেকে যেকোনো সময় খুব সহজে বিকাশ দিয়ে ইন্স্যুরেন্স পলিসি নিতে পারা গ্রাহকের জন্য এক নতুন স্বস্তি। সেন্ড মানি, ক্যাশ আউট, মোবাইল রিচার্জ, বিল পেমেন্ট ইত্যাদির পাশাপাশি বীমার মতো নতুন নতুন সেবা যোগ হওয়ায় গ্রাহকদের লেনদেনে আরো বেশি সক্ষমতা এসেছে।

Facebook Comments Box
×

Posted ১২:০৫ অপরাহ্ণ | শনিবার, ২৮ নভেম্বর ২০২০

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১ 
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com