|

Advertisement
×

মোটরযানে কম্প্রিহেনসিভ বীমা চালু করতে কমিটি গঠন

বুধবার, ৩০ ডিসেম্বর ২০২০   প্রিন্ট   ৫০৫ বার পঠিত

মোটরযানে কম্প্রিহেনসিভ বীমা চালু করতে কমিটি গঠন

মোটরযানে বাধ্যতামূলক কম্প্রিহেনসিভ বীমা চালু করতে কমিটি গঠন করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রক কর্তৃপক্ষ (আইডিআরএ)। আইডিআরএ সূত্রে এ তথ্য জানা গেছে।

গতকাল মঙ্গলবার ১৩ সদস্যের এই কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে আইডিআরএ।

কমিটির বৈঠক আগামীকাল ৩১ ডিসেম্বর, বৃহস্পতিবার বেলা ১১টায় অনুষ্ঠিত হবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মোটরযানে ইতোমধ্যে তৃতীয় পক্ষের ঝুঁকি বীমা বাতিল করা হয়েছে (সার্কুলার নং:নন-লাইফ ৮২/২০২০২ তারিখ-২১/১২/২০২০)। বর্তমানে comprehensive insurance বাধ্যমতামূলক করার নিমিত্ত প্রয়োজনীয় কার্যাদি সম্পাদনের জন্য বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রক কর্তৃপক্ষ কর্তৃক নিম্নরূপ কমিটি গঠন করা হয়েছে-

১) নির্বাহী পরিচালক, আইন ও নন-লাইফ, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রক কতৃপক্ষ;
২) পরিচালক, আইন ও নন-লাইফ, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রক কতৃপক্ষ;
৩) ব্যবস্থাপনা পরিচালক, সাধারণ বীমা কর্পোরেশন;
৪) জনাব বিবেকানন্দ সাহা, জিএম, সাধারণ বীমা কর্পোরেশন;
৫) জনাক পি কে রায়, মুখ্য নির্বাহী কর্মকর্তা, রূপালী ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড;
৬) জনাব বিধু ভূষন চক্রবর্তী, মুখ্য নির্বাহী কর্মকর্তা, সাউথ এশিয়া ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড;
৭) জনাব অরুন কুমার সাহা, মুখ্য নির্বাহী কর্মকর্তা, ইস্টল্যান্ড ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড;
৮) জনাব খালেদ মামুন, মুখ্য নির্বাহী কর্মকর্তা, রিলায়েন্স ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড;
৯) জনাব পাভেল আহমেদ, ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ ইন্সুরেন্স এসোসিয়েশন;
১০) জনাব এসএম ইব্রাহিম হোসেন, প্রধান ফ্যাকাল্টি মেম্বার, বাংলাদেশ ইন্সুরেন্স একাডেমি;
১১) জনাব এ.কে.এইচ. চৌধুরী, উপদেষ্টা, বাংলাদেশ জেনারেল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড;
১২) জনাব মোর্শেদুল মুসলিম, উর্ধ্বতন নির্বাহী কর্মকর্তা, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রক কতৃপক্ষ;
১৩) কাজী সাদিয়া আরবী, জুনিয়র অফিসার, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রক কতৃপক্ষ।

কমিটির বৈঠক আগামীকাল ৩১ ডিসেম্বর, ২০২০ বেলা ১১টায় আইডিআরএ’র অফিসে অনুষ্ঠিত হবে।

খাতসংশ্লিষ্টরা বলছেন, বাধ্যতামূলক কম্প্রিহেনসিভ ইন্সুরেন্সের নামে প্রকারান্তরে মোটরযানে প্রথম পক্ষের ঝুঁকি বীমা বা ফাস্ট পার্টি ইন্সুরেন্স চালু করতে যাচ্ছে আইডিআরএ। আর এই উদ্যেগ বাস্তবায়নে কাজ করছে আইডিআরএ ও বাংলাদেশ ইন্সুরেন্স অ্যাসোসিয়েশন।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০২:২৪ অপরাহ্ণ | বুধবার, ৩০ ডিসেম্বর ২০২০

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com